ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল বুধবার (২০ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বিকেলে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া স্বেচ্ছাসেবক দল আজ দেশের প্রতিটি ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে বিস্তৃত হয়েছে। এ দেশের মাটি ও মানুষের সেবা করার জন্যই জিয়া রহমান ৪৫ বছর আগে স্বেচ্ছাসেবক দল গঠন করছিলেন। তার আদর্শ ও চেতনা বুকে ধারণ করেই স্বেচ্ছাসেবক দলের কার্যকর্ম এগিয়ে চলছে।
বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাবু সঞ্চয় কুমার সাহার সভাপতিত্বে ও ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম রসূলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আল আমিন হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন খান (মিঠু)।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাহিদুজ্জামান নাহিদ, লিটন বিশ্বাস, সদস্য আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা পিকুল মিয়া এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালামসহ স্থানীয় নেতাকর্মীরা।
এস