| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়দেবপুর রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ০৬:০৭:০৩:পূর্বাহ্ন  |  ১৬২৭৪৪৭ বার পঠিত
জয়দেবপুর রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন
ছবির ক্যাপশন: জয়দেবপুর রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের মানুষদের গলার কাঁটা হিসেবে খ্যাত 'জয়দেবপুর রেলক্রসিং'। আর এই রেলক্রসিংয়ে যানজট নিরসন এবং দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে সদর মেট্রো থানা জামায়াতের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

গতকাল বুধবার (২০ আগস্ট) অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ সালাহউদ্দিন আইউবী। 

এ সময় তিনি বলেন, জয়দেবপুর-রাজবাড়ি এলাকার যানজট শুধু গাজীপুরের মানুষের জীবনকে বিপর্যস্ত করছে না, বরং সমগ্র দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এ সমস্যা সমাধানে দ্রুত ফ্লাইওভার নির্মাণ ছাড়া বিকল্প নেই।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জামায়াতের মহানগর কর্মপরিষদ সদস্য ও পূবাইল থানা আমির আশরাফ আলী কাজল, গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের সেক্রেটারি রবিউল হক, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শরিফুল ইসলাম, সদর মেট্রো থানা নায়েবে আমির আব্দুর রউফ গাজী, মো. জালাল উদ্দিন, সদর মেট্রো ৩০ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, সদর মেট্রো থানা ছাত্রশিবিরের সভাপতি মো. সোলাইমান কবির এবং মহানগর ছাত্রশিবিরের আইন বিষয়ক সম্পাদক নাজমুল হাসান।

মানববন্ধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর মেট্রো থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির অ্যাডভোকেট সাদেকুজ্জামান খান।

মানববন্ধন শেষে ৫ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের পক্ষে এডিসি জেনারেল ও এডিসি শিক্ষা গ্রহণ করেন। পরে একই স্মারকলিপি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে প্রদান করা হয় এবং তার পক্ষে জিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা তা গ্রহণ করেন।

স্মারকলিপিতে উত্থাপিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে: শিববাড়ি মোড় থেকে জোড়পুকুর হয়ে হাড়িনাল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ, রেলক্রসিংয়ের দুই পাশের ফুটপাতে থাকা অস্থায়ী কাঁচা বাজার ও ভ্রাম্যমাণ মার্কেট স্থানান্তর এবং তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা, শিববাড়ি মোড়ে দুর্ঘটনা রোধে ট্রাফিক সিগন্যাল স্থাপন এবং সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ নিশ্চিত করা,  ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানসহ অন্যান্য যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যানজট নিরসন এবং শিববাড়ি মোড় থেকে হাড়িনাল হয়ে হানকাটা ব্রিজ পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও চার লেনে উন্নীত করা।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪