| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ০৯:৪৩:৫৩:পূর্বাহ্ন  |  ১৬৪১৬৮৯ বার পঠিত
কাপাসিয়ায় আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: বৃক্ষ রোপণ কর্মসূচী

কাপাসিয়া (গাজীপুর )প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জিয়াউর রহমান। তারা আনসার ভিডিপি কার্যালয় ও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক জুযেনা আক্তার, প্রশিক্ষক মোরশেদা, ইউনিয়ন কমান্ডার, সহ-কমান্ডার ও ভিডিপি সদস্যরা।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১১ ইউনিয়নের আনসার ভিডিপি সদস্যদের মাঝে ধাপে ধাপে ৪৪০টি বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিয়াউর রহমান জানান, উপজেলা থেকে গ্রাম পর্যায় পর্যন্ত এই বৃক্ষরোপণ কর্মসূচিকে ছড়িয়ে দিতে ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার ও ভিডিপি সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। একই দিনে উপজেলার সব ইউনিয়নে একযোগে কর্মসূচি বাস্তবায়ন করা হয়।


রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪