বগুড়া প্রতিনিধি: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় বগুড়ায় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে শহীদ চান্দু স্টেডিয়ামের কনফারেন্স রুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা