| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উদ্যোক্তা হলে নিজের স্বাধীনতা থাকে: ডিসি হোসনা আফরোজা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ১২:৩৫:৩৬:অপরাহ্ন  |  ১৬০২৩২৪ বার পঠিত
উদ্যোক্তা হলে নিজের স্বাধীনতা থাকে: ডিসি হোসনা আফরোজা
ছবির ক্যাপশন: পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ

বগুড়া প্রতিনিধি: বগুড়া বিসিক জেলা কার্যালয় আয়োজিত পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের করতোয়া সভাকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিক বগুড়ার উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ সভাপতি রাহাত আহমেদ রিটু এবং বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক আবু হাশেম। প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ মমতাজ বেগম।

কোর্সে ২৫ জন প্রশিক্ষণার্থী বিজনেস প্ল্যানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। সনদ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, “উদ্যোক্তাদের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব হয়েছে। চাকরি করার চেয়ে চাকরি দেওয়াটা বেশি সম্মানজনক। উদ্যোক্তা হলে নিজের স্বাধীনতা থাকে। তবে উদ্যোক্তা হওয়া চ্যালেঞ্জিং বিষয়। মার্কেটের চাহিদা না বুঝলে সফল হওয়া সম্ভব নয়। নতুন উদ্যোক্তাদের অবশ্যই বিনিয়োগ থেকে লাভ অর্জনের কৌশল শিখতে হবে, না হলে ব্যবসায় লোকসান হবে।”

তিনি আরও বলেন, “সারা বিশ্ব এখন পরিবেশের দিকে গুরুত্ব দিচ্ছে। আপনারা যে সেক্টরে উদ্যোক্তা হবেন, সেখানে পরিবেশের ভারসাম্য বজায় রেখে কাজ করতে হবে। আপনারা যে পণ্য তৈরি করবেন, তার গুণগত মান নিশ্চিত করতে হবে। প্রতিযোগিতার বাজারে যেসকল পণ্যের মান ভালো, মানুষ সেগুলো বেশি দামে কিনবে।”

প্রশিক্ষণ শেষে উদ্যোক্তারা নতুন শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা শুরু করার জন্য এবং পরবর্তী সময়ে দক্ষতার সঙ্গে পরিচালনায় সক্ষম হওয়ার জন্য বাস্তব জ্ঞান অর্জন করেছেন। অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।


রিপোর্টার্স২৪/ প্রীতিলতা


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪