| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ১৫:৩৪:১৫:অপরাহ্ন  |  ১৬০৪৩৮৯ বার পঠিত
মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সাতরশি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

আটককৃতরা হলেন—সদরপুর উপজেলার সাতরশি গ্রামের জালাল বেপারীর ছেলে খোকন বেপারী (৪১), ভাঙ্গা উপজেলার বাকপুরা গ্রামের মো. সোবাহান শেখের ছেলে মো. রাকিব শেখ (২৫) এবং ফুলমল্লিক গ্রামের জাহিদ ফকিরের ছেলে আবুল হোসেন ফকির (২০)।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১০০ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪