| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগুনে প্রাণ গেল ছেলের, দগ্ধ বাবা-মা হাসপাতালে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৫ ইং | ০৮:৪৬:৩২:পূর্বাহ্ন  |  ১৬০১০৪৫ বার পঠিত
আগুনে প্রাণ গেল ছেলের, দগ্ধ বাবা-মা হাসপাতালে

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর গেন্ডারিয়া গভীর রাতে বাসায় আগুন লেগে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে মেজবাহ উদ্দিন (২৮) নামের এক যুবক মারা গেছেন। গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন নিহতের বাবা মোসলেম উদ্দিন (৬৫) ও মা সালমা বেগম (৫০)। 

বার্ণ ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা গেছে।

মেজবাহ উদ্দিনের বোন তাসনুভা তাবাসুম জানান, গেন্ডারিয়ার ৯নং হরিচরণ রোডের একটি দুইতলা ভবনে থাকতেন তার বাবা-মা ও ভাই। রাত ২টার দিকে বাসাটিতে আগুন ধরে গিয়ে তিনজন গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ভোর রাত ৪টা ৪০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেজবাহ। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোসলেম উদ্দিন ও সালমা বেগম। তাদের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তিনি আরো জানান, গতকাল রাতে বৃষ্টিতে তাদের বাসার সঙ্গে থাকা বিদ্যুতের ট্রান্সমিটারে স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তাদের বাসার পাশে রাস্তায় খননের কাজ চলছে এবং সেখানে দীর্ঘদিনের অব্যবহৃত গ্যাসের সংযোগ রয়েছে বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪