| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে ছাত্রদল নেতা কাইয়ুম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৫ ইং | ১০:১৭:১৪:পূর্বাহ্ন  |  ১৬১৫৫৬৮ বার পঠিত
মাদারীপুরে ছাত্রদল নেতা কাইয়ুম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি নাজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি মো. কাইয়ুম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) মাদারীপুর পৌর শহরের পাকদী বায়তুচ্ছালাম জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাকদী বিএনপির অঙ্গসংগঠন ও আরিফুজ্জামান লিটন ফরাজীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. হানিফ। এ সময় কাইয়ুম মিয়ার রুহের মাগফিরাত এবং তাঁর পরিবারের সুস্বাস্থ্য কামনা করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল (জাসাস) মাদারীপুর সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি আরিফুজ্জামান লিটন ফরাজী বলেন,কাইয়ুম মিয়া ছিলেন বিএনপির একজন আদর্শিক, ত্যাগী ও সাহসী রাজনীতিবিদ। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকেছেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ছাত্রনেতা হিসেবে হোক কিংবা দলের দায়িত্বশীল নেতা হিসেবে—কাইয়ুম মিয়া সবসময় জনগণের পাশে থেকেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার এবং যুব সমাজকে সংগঠিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অনন্য। তিনি না থাকলেও আজও তাঁর আদর্শ আমাদের আন্দোলন-সংগ্রামে প্রেরণা জোগায়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন—মাদারীপুর কৃষক দলের যুগ্ম আহবায়ক জামান মৃধা, যুব দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন বেপারী, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মাহাবুব ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, পৌর কৃষক দলের যুগ্ম আহবায়ক দিদার মাতুব্বর, রিপন সরদার, আছাদ মৃধা, সুমন মোল্লা এবং পাকদী এলাকার অসংখ্য মুসল্লি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪