| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের শার্শা বিল হতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৫ ইং | ১২:২৮:০৮:অপরাহ্ন  |  ১৬০২১২৭ বার পঠিত
যশোরের শার্শা বিল হতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামসংলগ্ন মালশাকুড় বিলে ভৌতার খালপাড় থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ২২ আগস্ট ) দুপুর ২টার দিকে স্থানীয়রা পানিতে লাশ ভাসতে দেখে শার্শা থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে ডাঙায় তোলা হয়। নিহতের বয়স আনুমানিক ৩৭ বছর। তবে প্রথম পর্যায়ে স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করতে পারেননি। মৃতদেহটি উলঙ্গ অবস্থায় ছিল এবং শরীরে শুধু একটি টি-শার্ট পরিহিত ছিল।

পুলিশ জানায়, লাশের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও নাক ও মুখ দিয়ে হালকা রক্ত বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ২১ আগস্ট রাত থেকে ২২ আগস্ট দুপুরের মধ্যে ব্যাক্কির মৃত্যু হয়ে থাকতে পারে।
ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর পক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সহ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত ব্যাপক চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪