| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে দুই দিনে ১৪ আওয়ামী লীগ নেতার পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ০৬:৫৬:১২:পূর্বাহ্ন  |  ১৫৯৪৪৬৪ বার পঠিত
গোপালগঞ্জে দুই দিনে ১৪ আওয়ামী লীগ নেতার পদত্যাগ
ছবির ক্যাপশন: আওয়ামী লীগের রাজনীতি থেকে এক সঙ্গে পদত্যাগ করেছেন ছয় নেতা

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের রাজনীতি থেকে এক সঙ্গে পদত্যাগ করেছেন ছয় নেতা। এ নিয়ে গত দুই দিনে আওয়ামী লীগ থেকে মোট ১৪ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার (২২ আগস্ট) রাতে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা। 

পদত্যাগকারী ওই ছয় নেতা হলেন—পৌর আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সদস্য ও সাবেক কাউন্সিলর মো. নিয়ামত খান, ২ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মো. জামাল হোসেন মুন্সী, ৩ নং ওয়ার্ডের সভাপতি পরিমল সাহা ও সাধারণ সম্পাদক শান্ত সাহা, ২ নং ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম এবং আওয়ামী লীগ সমর্থক জয়ন্ত সাহা।

লিখিত বক্তব্যে সাবেক পৌর কাউন্সিলর মো. নিয়ামত খান বলেন,  ২২ আগস্ট থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তবে আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।

এর আগে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ননীক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করে আরও আট নেতা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী ওই নেতারা হলেন, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনোজ মৌলিক ও কাজী মিজানুর রহমান, সহপ্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আক্কাস চোকদার এবং ননীক্ষীর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী আটজনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মনোজ মৌলিক। তিনি বলেন, আমরা ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সকল পদ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগ করছি। আমরা আমাদের পদত্যাগপত্র দ্রুত মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে পাঠিয়ে দেব।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪