| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় ফ্রি চক্ষু ক্যাম্পে ৫০০ রোগী চিকিৎসাসেবা পেলেন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ০৮:২৩:২০:পূর্বাহ্ন  |  ১৫৯৪২৪৯ বার পঠিত
ভাঙ্গায় ফ্রি চক্ষু ক্যাম্পে ৫০০ রোগী চিকিৎসাসেবা পেলেন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

মানুষ মানুষের জন্য—আল্লাহ আমাদের সবাইকে সবকিছু দেননি। তাই যার যা আছে, তার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানোই মানবজীবনের আসল সফলতা। —এভাবেই মানবসেবার গুরুত্ব তুলে ধরলেন স্থপতি মুজাহিদ বেগ।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী হাইস্কুল মাঠে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমে অংশ নিয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

স্থপতি মুজাহিদ বেগ ফরিদপুর জেলার সদরপুর উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবারের অনেকেই দেশের স্বনামধন্য চিকিৎসক। বেগ পরিবার বহু বছর ধরে জেলার বিভিন্ন অঞ্চলে চিকিৎসা ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে চোখের চিকিৎসায় বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালকে সামনে রেখে তারা হাজারো রোগীর জীবন আলোকিত করেছেন।

তার বড় ভাই ডা. মহসীন বেগ দেশের একজন খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ। আর মুজাহিদ বেগ নিজে আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব হিসেবে কাজ করছেন। এ পর্যন্ত প্রায় ৬০ হাজার চক্ষু রোগীর সফল অপারেশন করেছে তাদের এই উদ্যোগ, যা আন্তর্জাতিক মানের সেবার নজির তৈরি করেছে।

স্থপতি মুজাহিদ বেগ জানান, মানবসেবাকে কেন্দ্র করেই তিনি আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, “মানুষ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠায়, তবে আমি মানবসেবাকেই ব্রত হিসেবে জনগণের কল্যাণে কাজ করব।”

চুমুরদী ইউনিয়নের স্থানীয় সমাজসেবক মরহুম ওয়াদুদ মাস্টারের বড় ছেলে জাহিদ শিকদারের উদ্যোগে ও ডা. মহসীন বেগের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৫০০ নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। এ সময় সাংবাদিক, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪