| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত ফেরত নেয়নি নাগরিককে, অন্তঃসত্ত্বাসহ ৬ জন কারাগারে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ০৯:১৬:৫৩:পূর্বাহ্ন  |  ১৫৯৩২৬৪ বার পঠিত
ভারত ফেরত নেয়নি নাগরিককে, অন্তঃসত্ত্বাসহ ৬ জন কারাগারে
ছবির ক্যাপশন: ভারত ফেরত নেয়নি নাগরিককে, অন্তঃসত্ত্বাসহ ৬ জন কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তারকৃত ৬ ভারতীয় নাগরিককে কারাগারে প্রেরণ করেছেন আদালত। তাদের মধ্যে একজন চারমাসের অন্তঃসত্ত্বা নারীও আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর আমলী আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।  

কারাগারে প্রেরণকৃতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা মো. মন্নু শেখের ছেলে মো. দানেশ (২৮), মো. ভোদু শেখের মেয়ে সোনালী বেগম (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬), ইমাম দেওয়ান (৬) এবং মো. দানেশের ছেলে মো. সাব্বির (৮)। তাদের মধ্যে সোনালী বেগম চারমাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়।

আদালত সূত্র থেকে জানা যায়, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর এলাকা থেকে গ্রেপ্তার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। পরে সদর মডেল থানার এসআই এনামুল বাদী হয়ে তাদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করেন এবং শুক্রবার (২২ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমলি আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্র থেকে জানা যায়, ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করার সময় গত ২৬ জুন নারী ও শিশুসহ এই ছয়জনকে ‘বাংলাদেশি’ দেখিয়ে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে এবং কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। এরপর তারা প্রায় দুই মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন। পরে বুধবার (২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে তাদের আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল। এরপরে নিজ দেশে ফেরত নেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং এজন্য তাদেরকে এক দিন পুলিশ হেফাজতে রাখা হয়। কিন্তু পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আর যোগাযোগ করতে না পারার কারণে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪