| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ১০:৪০:১৩:পূর্বাহ্ন  |  ১৫৯৬১১৬ বার পঠিত
রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
ছবির ক্যাপশন: রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

রাজবাড়ী প্রতিনিধিঃ  রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাটগামী সরকার পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর স্থানীয়রা বাসের যাত্রীদের উদ্ধার করেন। এ সময় ট্রাকের ভেতরে আটকে পড়া চালককে দরজা ভেঙে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আহত চালকের নাম আসলাম (৪০)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মহরের ছেলে। প্রাথমিক চিকিৎসার শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কু‌ষ্টিয়ায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছে।

রিপোর্টার্স ২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪