| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেরানীগঞ্জে এসি বিস্ফোরণে একই পরিবারের আহত ৪

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ১২:০০:০৩:অপরাহ্ন  |  ১৬১৫৫৫৬ বার পঠিত
কেরানীগঞ্জে এসি বিস্ফোরণে একই পরিবারের আহত ৪
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

সিনিয়র রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জ মডেল টাউনে একটি বহুতল ভবনের সপ্তম তলায় এসি বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।  

অসুস্থরা হলেন- মোহাম্মদ মামুন (৪৫), তার স্ত্রী লাকি আক্তার (৩৮), ছেলে মিহাদ (১৬) ও সিয়াম (১২)। 

মামুনের শালিকা ফারিয়া হাসান জানান, কেরানীগঞ্জ মডেল টাউনের ১২ তলা ভবনের ৮ তলায় আমার দুলাভাই ও আপা পরিবার নিয়ে থাকেন। রাত ২টার দিকে ৭ তলার একটি রুমে এসি বিস্ফোরণ হয়। এসির ধোঁয়ায় আমার দুলাভাই, আপা, আমার দুই ভাগিনা অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

এ বিষয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার জানান, তাদের ইনহাল্যুশন ইনজুরি ( ধোঁয়া শ্বাস-প্রশ্বাসে প্রবেশজনিত জটিলতা) রয়েছে। তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। যেহেতু ধোঁয়ায় শ্বাসনালিতে ইনজুরি হয়েছে তাই ২৪ ঘণ্টা না গেলে কিছুই বলা যাবে না।

এদিকে  কেরানীগঞ্জের সিনিয়র স্টেশন অফিসার হাসান উল আলম জানান, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর দাবি এসির লাইনের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪