| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে ‌বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ১৩:৪৯:১১:অপরাহ্ন  |  ১৫৯১২৪৭ বার পঠিত
শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে ‌বিক্ষোভ
ছবির ক্যাপশন: শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে ‌বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে শহরের ব্রাহ্মসমাজ সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ মুদাররেস ‌আলী ইসার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা আগামীকালের (২৪ আগস্ট) মধ্যে শহিদুল ইসলাম বাবুলের মুক্তি দাবি করেন।

তারা বলেন, শেখ হাসিনা এদেশ থেকে চলে গেলেও তার অনুসারীরা এখনো দেশে অবস্থান করছে। তারা একের পর এক অপকর্ম করে যাচ্ছে, অবিলম্বে তাদের ধরে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচন নিয়ে কোনো রকম টালবাহানা সহ্য করা হবে না।

সকল ভেদাভেদ ভুলে ‌সবাইকে একসাথে ‌দলের জন্য ‌‌কাজ করার আহ্বান জানান । এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়। ‌


রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪