| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে দুই কলেজ ছাত্রদলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ১৪:০৬:৩১:অপরাহ্ন  |  ১৬১৯৪০১ বার পঠিত
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে দুই কলেজ ছাত্রদলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট
ছবির ক্যাপশন: বর্ণাঢ্য আয়োজনে দুই কলেজ ছাত্রদলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট

বগুড়া প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ছাত্রদলের বর্ণাঢ্য প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

খেলায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল বনাম সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদল মুখোমুখি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রোকন সরকারের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, শোয়েব ইসলাম অভি, মশিউর রহমান, মাহমুদুল হক, সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক সোহান হোসেন, শহর ছাত্রদল সভাপতি এসএস রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, জেলা ছাত্রদলের গণমাধ্যম সম্পাদক এমএ মহিউদ্দিন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব রাফিউল আল আমিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদল আহ্বায়ক হাবিবুর রহমান হিরা ও সদস্য সচিব সোহাগ হোসেন প্রমুখ।


রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪