| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ১৪:২৪:২৭:অপরাহ্ন  |  ১৬০৬০২২ বার পঠিত
বগুড়ায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতা মামলা রয়েছে। 

শনিবার (২৩ আগস্ট) শহরের জলেশ্বরীতলা ও কাহালু পৌর সদর এলাকায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বগুড়ার আদালতে সোপর্দ করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা বগুড়া শহরের নাটাইপাড়া ঈদগাহ মাঠ এলাকার আসাদুল ইসলামের ছেলে মামুন শেখ (২৫), একই মহল্লার আবু সাইদের ছেলে নোমান ইবনে সাইদ (২৬) এবং কাহালু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রেজবানুল হক রাজু (২৯)।  তিনি কাহালু পৌর শহরের সারাই মহল্লার আব্দুর রশিদের ছেলে। 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির জানান, গ্রেপ্তার তিনজন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতা মামলার আসামি। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই তারা পলাতক ছিল। 


রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪