| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় অস্ত্রের মহড়ায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ, গ্রেপ্তার ২৭

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ১৯:৪৯:০৩:অপরাহ্ন  |  ১৬০৪৯৮৯ বার পঠিত
কুমিল্লায় অস্ত্রের মহড়ায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ, গ্রেপ্তার ২৭
ছবির ক্যাপশন: ছবি: সংগ্রহীত

কুমিল্লা প্রতিনিধিঃ  কুমিল্লা নগরীতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের প্রধানসহ ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে সুইস গিয়ার ও ছোরাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম  এ তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি বলেন, শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ধর্মসাগর পাড় থেকে সিডি এক্স গ্রুপের গ্যাংলিডার ইফতি ও রানির দিঘির পাড় থেকে আরডি এক্স গ্রুপলিডার সাইমুনের নেতৃত্বে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ২৭ কিশোরকে গ্রেফতার করে।

ওসি মহিনুল ইসলাম আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার, ছোরা চাকু ও লোহার রডসহ বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪