শেরপুর বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের বৃত্তিপ্রাপ্ত ১৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
গণমাধ্যমের যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেছেন যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের একটি আমবাগান থেকে রজনী (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সামাজিক উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আরডিআরএস (RDRS) বাংলাদেশ এর ৩০৬ তম নারায়ণপুর শাখা। একই সাথে এলাকার নতুন সদস্যদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
বগুড়া,মঙ্গলবার (১৩ অক্টোবর) ২০২৬: “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ায় নিখোঁজের ছয় দিন পর ৪ কিশোরীকে উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। পরে তাদের উদ্ধার করে তাদেরকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে দেওয়া হয়েছে। মঙ্গলবার(১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম।
বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
জন্ম থেকেই দুই হাত নেই। তবু থেমে থাকেননি জীবনসংগ্রামে। পায়ের আঙুলের সাহায্যে লেখাপড়া শিখে অর্জন করেছেন স্নাতক ডিগ্রি।
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার চলাচলের পথ বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে।
আসন্ন নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জালালাবাদ গ্রামে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় র্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার এক দিন পর আবারও নাব্যতা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সহজ নৌপথ হিসেবে পরিচিত রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল।
চুরি হওয়া ফোন দাবি করে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কেনা আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গাজীপুরের শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান টিটুর বিরুদ্ধে। এ সময় ফোন ট্র্যাকিংয়ের খরচের কথা বলে ওই শিক্ষার্থীর কাছ থেকে ১৭ হাজার টাকা নেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান ব্রিক ফিল্ড নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।