| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বেলাল হোসেন চৌধুরী(৬০) সুবর্ণচরের ৫ নং চরজুবলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশ্চিম চরজুবলী হারিছ চৌধুরী বাড়ির মৃত ছায়েদল হক চৌধুরীর মেজো ছেলে ও হারিছ চৌধুরীর বাজারের প্রবীণ হার্ডওয়ার ব্যবসায়ী। তিনি হারিছ চৌধুরী বাজার জামে মসজিদের সেক্রেটারি ছিলেন।

বিস্তারিত...

নারায়ণগঞ্জ শহরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে র‍্যাব-১১ এর অধিনায়ক

নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম সাজ্জাদ হোসেন।

বিস্তারিত...

কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু,আহত ১

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় অনিক (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অপর আরোহী আবীর হোসেন (১৫)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিহাতী পৌরসভার চাটিপাড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর গ্রামের নিশান আলীর ছেলে।

বিস্তারিত...

শারদীয় দুর্গাপূজায় টানা ৬ দিন বেনাপোল-পেট্রাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ভারতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবসায় ইলিশ মাছ আমদানি চালু থাকবে।

বিস্তারিত...

অভয়নগরে বিদ্যালয়ের মাঠ থেকে মরদেহ উদ্ধার

অভয়নগরে যশোরের অভয়নগর উপজেলার সিদ্দ্বিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নসিব তালুকদার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।

বিস্তারিত...

নতুন-পুরাতনের সেতুবন্ধনে ভিন্নমাত্রার নবীন বরণ

মানিকগঞ্জে 'মন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে'র এবারের নবীন বরণ আয়োজন ছিল ভিন্ন মাত্রার। শুধু গান, কবিতা আর নাচের ভেতর সীমাবদ্ধ না থেকে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল নতুন-পুরাতনের এক সেতুবন্ধনে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় অবস্থিত এই কলেজটিতে নবীন বরণ উৎসব পালন করেছেন প্রতিষ্ঠানটি। উচ্চমাধ্যমিকে ভর্তিরত শিক্ষার্থীদের কলেজের প্রথম দিনটি স্মরণীয় করে রাখতেই কলেজ কর্তৃপক্ষের এ আয়োজন।

বিস্তারিত...

ফরিদপুরে ৭৫৮টি মণ্ডপে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রতিমায় রঙের কাজ চলছে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে সাজ সাজ রব। ফরিদপুর জেলার ৭৫৮টি মণ্ডপে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রতিমায় রঙের কাজ চলছে। এ বছর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা হয়েছে এবং ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। পূজার সমাপ্তি হবে ২ অক্টোবর মহাদশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।

বিস্তারিত...

বাউফল মহাসড়কে সিএনজি উল্টে আহত ৪

বাউফল বগা মহাসড়কের মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের রহমানিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসার কাছে সিএনজি দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার( ২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাউফল-বরিশাল মহাসড়কে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গাছের ওপর পরে দুমড়ে মুচড়ে যায়।

বিস্তারিত...

অভয়নগরে ঝুঁকিপূর্ণ অবৈধ রেল ক্রসিং

যশোরের অভয়নগর উপজেলার ওপর দিয়ে গেছে বাংলাদেশের অন্যতম ব্যস্ততম রেলপথ। রেলওয়ে কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এ রেলপথ দিয়ে মোংলা বন্দর থেকে সমগ্র উত্তরবঙ্গ, বেলাপোল, ঢাকায় যাতায়াত করে ১২ টি ট্রেন। এছাড়া মালবাহী ট্রেনের যাতায়াতও রয়েছে নিয়মিত। কিন্তু এ রেলপথের অধিকাংশ রেলক্রসিংগুলো রেলওয়ে কর্তৃপক্ষের অনুমোদন বিহীন।

বিস্তারিত...

নাটোরে এবার সোনালি পাটের দুর্গা

নাটোরে গত বছর সোনালি রঙের ধান দিয়ে দুর্গাপ্রতিমা সবার নজর কেড়েছিল। এবার নাটোরে তৈরি হয়েছে সোনালি পাটের দুর্গাপ্রতিমা। দেখে মনে হচ্ছে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে দেবী দুর্গাকে। এই উদ্যোগ ইতিমধ্যে সাড়া ফেলেছে। ২০ কেজি সোনালী পাটের বুননে তৈরি এই দুর্গার পূজা হবে নাটোর শহরের লালবাজার কদমতলার রবি সূতম সংঘের মন্ডপে।

বিস্তারিত...

৮ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর

পূজা উপলক্ষে সরকারি ছুটি ২ দিন, সাপ্তাহিক ছুটি ২ দিন এবং উভয় দেশের আমদানি-রফতানিকারকদের সমঝোতায় আরও ৪ দিন করে মোট ৮ দিন এই ছুটি নির্ধারিত হয়েছে

বিস্তারিত...

ফরিদপুরে মাহিন্দ্রা স্ট্যান্ডে হামলার ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

ফরিদপুরে মাহিন্দ্রা স্ট্যান্ডে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের পর জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান ওরফে লিমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

১১ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

ফেনীর দাগসভূঞা থেকে ১১হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক বিক্রির ৫ লক্ষ ৭০ হাজার টাকা, একটি মোটর সাইকেল, ৪টি মোবাইল সেট জব্দ করা হয়।

বিস্তারিত...

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিদ্যুৎস্পৃষ্টে আহত সেই তারিক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেছেন মেহেরপুরে বিদ্যুৎস্পষ্ট হয়ে আহত নির্মাণ শ্রমিক তারিক। বৃহস্পতিবার ( ২৫ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। তারিক সদর উপজেলার গোভীপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত খোকনের ছেলে।

বিস্তারিত...

নাটোরে ট্রাক চাপায় শ্রমিক নিহত

নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় ট্রাক চাপায় দিদারুল ইসলাম(৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্প্রতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪