চাঁদপুরের মতলব উত্তরে সাবেক বিএনপি নেতা মো. ছলিম উল্লাহ লাভলু হত্যায় জড়িত অটোরিকশা চালক মো. বাবুকে (৩৯) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত এ আদেশ দেন।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর কারিগরপাড়ায় নিজের লাইসেন্স করা বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন নজরুল ইসলাম (৭০) নামের এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে তাঁর আত্মহত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশের ভেতরে এবং দেশের বা্ইরে জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করছে পলায়নরত ফ্যাসিবাদী শক্তি ও একাত্তরের ওই পরাজিত শক্তি। আমরা ১৭ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (০৬ সেপ্টেম্বর) দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল ¯’বন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বরুরিয়া গ্রামের হতদরিদ্র কৃষক বাদশা শেখের পুত্র বুদ্ধি প্রতিবন্ধি আরশাদুল শেখ (১৪) নামে এক কিশোরকে ২০২৪ সালে অপহরণ হয়। দেড় বছর অনেক খোঁজাখঁজির পর কোন উপায় না পেয়ে অবশেষে শরণাপন্ন হন সেনাবাহিনীর মাগুরা সেনা ক্যাম্পের নিকট। মাগুরা সেনা ক্যাম্পের দায়িত্বরত কমান্ডার বিষয়টি আমলে নেন এবং অপহৃত কিশোরকে উদ্ধারের মিশনে তৎপর হন।
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে ৩ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাঁকখালী নদীর জায়গা উদ্ধারে কক্সবাজার শহরে চলমান জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পরিচালিত উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রাস্তায় নেমে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সেনাবাহিনীর আশ্বাসে প্রায় দুই ঘণ্টা অচল থাকার পর স্বাভাবিক হয় যান চলাচল, তবে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ জুমা পৌর শহরের গোলাবাড়ি শাহী মসজিদে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
বগুড়া সদরের সাবগ্রাম চকঝপু জিগাতলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিন পরিবারের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সংগঠনের আহবায়ক আতিকুর রহমান রুমনের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ।
ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে মা ও তার দুই মেয়েকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার( ৫ সেপ্টেম্বর) সকালে মুজিবনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা তিনজনকে আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করেছে।
রপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পক্ষ থেকে মোট ১৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “বিগত ১৭ বছরে যারা গুম- খুনের শিকার হয়েছে, তাদের ত্যাগ অপরিসীম। তাদের পরিবারের ত্যাগ শুধু শিকার করে শেষ করা যাবে না।
শেরপুরে পৃথক অভিযানে ৬৪ বোতল ভারতীয় মদসহ তিন যুবক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ও বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সাতপাকিয়া এবং নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
খোকসার গাছে উঠে থাকা এক বিশাল অজগর সাপ দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়লে নারী-শিশুসহ শত শত উৎসুক মানুষ ভিড় করেন ঘটনাস্থলে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজার এলাকার ভেলং নামে এক ব্যক্তির বাড়ির খোকসার গাছে।