ভারতের উজানের পানি ও পাহাড়ি ঢলের তোড়ে যশোরের বেনাপোল সীমান্তবর্তী বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা ও সর্বাংহুদা গ্রামের ঘরবাড়ি পানির নিচে ডুবে গেছে। সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত দুই শতাধিক কাঁচা-পাকা বাড়িঘরে পানি ওঠায় গ্রামবাসী পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া ধান্যখোলা ও বোয়ালিয়া গ্রামেও পানি প্রবেশ করছে। টানা বৃষ্টি হলে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলনে আমি বারবার কারাবরণ করেছি। হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছি, বাড়িতেও হামলা হয়েছে। কিন্তু আমরা কখনো গ্রেপ্তারকে ভয় পাইনি, হাসিনার কাছে মাথা নত করিনি।’
ঋণের চাপ আর মানসিক অস্থিরতা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যা করেন জুমের আলী (৩৭) নামে এক ফার্মেসি ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে দিনাজপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ফরিদপুরে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
খাগড়াছড়ির রামগড় পৌরসভায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে পুরো এলাকা। পারিবারিক কলহ ও টাকার জন্য অপমানিত হওয়ার জেরে নিজের দাদী ও ফুফুকে নৃশংসভাবে হত্যা করেছে এক যুবক-এমন তথ্য উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে।
বগুড়ায় সাত লাখ টাকার জালনোটসহ রিয়াজুল ইসলাম (পিতা মৃত ইসমাইল হোসেন) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়ার বাসিন্দা।
দেশের সর্ববৃহৎ সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ (মিল্কভিটা) খামারীদের কাছ থেকে নেয়া দুধের দাম প্রতি লিটারে ১০ টাকা বৃদ্ধি না করলে মিল্কভিটায় পুরোপুরি দুধ সর্বরাহ বন্ধের হুঁশিয়ারী দিয়েছে সমবায়ীরা।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের লাকচতল গ্রামের বাসিন্দাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে সিসা গলানোর এক অবৈধ কারখানা। গ্রামের ভেতরেই পরিত্যক্ত ব্যাটারির অংশগুলো মাটির বড় বড় চুলায় পুড়িয়ে গলানো হয়। প্রতিদিন সন্ধ্যার পর থেকে শুরু হওয়া এই কাজ চলে ভোররাত অবধি পর্যন্ত। এরই মধ্যে বাতাসে মিশে যায় বিষাক্ত ধোঁয়া, যা মানুষ থেকে শুরু করে পশুপাখি ও জীববৈচিত্র্যকে ফেলছে মারাত্মক ঝুঁকিতে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিনসেড ঘরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর মিছিল থামছেই না। এক মাস বয়সী শিশু ও তার নানীর মৃত্যুর পর এবার মারা গেল শিশুটির বাবা হাসান গাজী (৪০)। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হলো।
সাজেক ভ্যালি শরতের মনোরম আবহে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা ছুটে আসছেন পাহাড়ি এই পর্যটনকেন্দ্রে। মেঘে ছাওয়া পাহাড়, নীল আকাশ আর সাদা মেঘের ভেলায় সাজেক যেন স্বর্গীয় সৌন্দর্যে রূপ নিয়েছে।
বরগুনার আমতলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।
মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ তিনজন বাংলাদেশি এবং ১৩ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৭ আগস্ট) বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) আওতাধীন কুমারশাইল সীমান্তের চা-বাগান এলাকা থেকে তাদের আটক করে লাতু ক্যাম্পের বিজিবি টহল দল।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
:সেন্টমার্টিনের দক্ষিণ সাগরে মাছ ধরার সময় ট্রলারসহ সাত রোহিঙ্গা জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি।
বরগুনার আমতলী উপজেলার এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করে ধর্ষণ ও হত্যার দায়ে মো. হৃদয় খান (২০) নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।