বাংলাদেশে প্রতি পাঁচটি মৃত্যুর একটি হৃদরোগজনিত বলে জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সারাদেশে বিশ্ব হার্ট দিবস-২৫ উদযাপন করেছে।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৭৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫১৪ জন। তবে এই সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি। শনিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে। মারা যাওয়াদের মধ্যে ছয় জন নারী ও ছয় জন পুরুষ। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭৪০ জন ভর্তি হয়েছেন।
বরগুনার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবার বাড়ি পাথরঘাটা উপজেলায়। শনিবার (২০ সেপ্টেম্বর) পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬৮৫ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা এখন থেকে সপ্তাহে দুদিনের বেশি সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না। দেখা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং কোনোভাবেই রোগীর ব্যবস্থাপত্রের (প্রেসক্রিপশন) ছবি তোলা যাবে না। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের জারি
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একইসঙ্গে এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
ক্যানসার আক্রান্ত কুড়িগ্রামের শাকিলা বেগম (৪৫)। স্বামী মারা গেছেন পাঁচ বছর আগে।
দেশে চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৩৯ হাজার মানুষ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর ৪৩ শতাংশ আক্রান্ত হয়েছে গত দেড় মাসে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ৫৮৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ১৪৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিজে উপস্থিত না থেকেও ক্যানসারে আক্রান্ত রোগীর অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন করেছেন এক চিকিৎসক। অবিশ্বাস্য হলেও সত্যি—প্রায় ১১ হাজার কিলোমিটার দূরে বসেই সফলভাবে শেষ করলেন দেড় ঘণ্টার সেই অস্ত্রোপচার। ঘটনাটি চিকিৎসা বিজ্ঞানে নতুন মাইলফলক তৈরি করেছে। এই দুরূহ কাজটি সম্পাদন করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে সার্জন ডা. বিপুল প্যাটেল।
মৌসুমি বায়ুর প্রভাবে প্রায় সারা দেশেই থেমে থেমে বৃষ্টিপাত চলছে এখনো। এমন আবহাওয়ায় চলতি সেপ্টেম্বরকে ডেঙ্গু সংক্রমণের উচ্চঝুঁকির মাস হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ২০২৩ সালে মোট শনাক্ত ডেঙ্গু রোগীর প্রায় এক-তৃতীয়াংশই ছিল সেপ্টেম্বরে। আর ডেঙ্গুতে ওই বছরে মোট মৃত্যুর প্রায় এক-চতুর্থাংশ ছিল একই মাসে। গত বছর সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছিল অক্টোবর থেকে নভেম্বরে। ডেঙ্গু শনাক্তের হার নভেম্বরে ছিল শীর্ষে।
মরণব্যধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিন ট্রায়ালে সফল হয়েছে। যা এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত। রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে এ ঘোষণা দেন। নতুন ভ্যাকসিনটির নাম এন্টারোমিক্স। এটি তৈরি হয়েছে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে। এ প্রযুক্তির মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করার পর এটি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে সারাদেশে ৫৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।