| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হতে পারে ৪১ হাজার শিক্ষক নিয়োগ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে এই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ষষ্ঠ নিয়োগ সুপারিশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। পরীক্ষায় মোট ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে প্রিলিমিনারিতে অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। সেখান থেকে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন।

বিস্তারিত...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ তৈরির কাজ শেষ হয়েছে। চূড়ান্ত সুপারিশ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিস্তারিত...

এমপিওভুক্ত হচ্ছে ইবতেদায়ি মাদ্রাসাগুলো

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো আগামী সপ্তাহের মধ্যে এমপিও হবে বলে জানিয়েছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে এডুকেশন রিপোটার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। অবসর উত্তর ছুটিতে যাওয়ার দুদিন আগে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন সচিব।

বিস্তারিত...

শিক্ষাবিদ যতীন সরকার মারা গেছেন

বেশ কয়েক মাস ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এখন লাশ হাসপাতালেই আছে। সেখান থেকে জেলার উদীচী কার্যালয়ে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর তার নিজ জেলা নেত্রকোণায় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হবে। যতীন সরকার দীর্ঘদিন ধরে পলি আর্থ্রাইটিসে ভুগছিলেন। কয়েক মাস আগে বেশ কিছু শারীরিক জটিলতায় তার শরীরে অস্ত্রোপচারও করা হয়। এরপর কিছুটা সুস্থ হলে নেত্রকোনায় নিজ বাড়িতে বসবাস করছিলেন।

বিস্তারিত...

মাইলস্টোন স্কুল সরানোসহ ৮ দাবি অভিভাবকদের

স্কুলের সিসিটিভি ফুটেজ দেখতে দেওয়াসহ ৮ দফা দাবি জানিয়েছেন মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত স্বজনেরা।মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টায় এ মানববন্ধন শুরু হয়। এ সময় অভিভাবকদের চোখ ছলছল করছিল। অনেকেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ করেন।

বিস্তারিত...

৭ কলেজের ৯ দাবি, অন্তর্বর্তী প্রশাসনের অধীনে চায় পরীক্ষা

অন্তর্বর্তীকালীন প্রশাসকের অধীনে পরীক্ষা নেওয়াসহ ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সোমবার (১১ আগস্ট) দুপুরে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন তারা।

বিস্তারিত...

ঢাকা বোর্ডে আরও উত্তীর্ণ ২৯৩, নতুন করে জিপিএ-৫ পেল ২৮৬

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে ফেল থেকে পাস করেছেন ২৯৩ জন।

বিস্তারিত...

দিনাজপুর বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ৫৭ জন

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ৫৭ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। ফেল থেকে পাস করেছেন ৯৯ জন।

বিস্তারিত...

রাজশাহী শিক্ষাবোর্ড : এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৮ পরীক্ষার্থী

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৪৮ জন পরীক্ষার্থী। রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়।

বিস্তারিত...

পরীক্ষা নয়, বাংলা দ্বিতীয়পত্রে ৬৬ নম্বর পেলেই পাস করে যাবে আনিসা

সময়মতো কেন্দ্রে না আসায় এইচএসসির প্রথমদিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন আনিসা আহমেদ। কাঁদতে কাঁদতে সেদিন তিনি জানিয়েছিলেন, অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে। সেজন্য কেন্দ্রে আসতে দেরি হয়েছে। আর দেরির কারণে কেন্দ্রে প্রবেশ করতে পারেননি তিনি।

বিস্তারিত...

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের এই ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা রোল নম্বর দিয়ে ফল দেখতে পারবে।

বিস্তারিত...

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল রোববার, যেভাবে দেখবেন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে রোববার (১০ আগস্ট) সকাল ১০টায়। বৃহস্পতিবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে ফের চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা

দেশের সব ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা আবার চালু হচ্ছে। আগামী ডিসেম্বরেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীরা পাঁচটি বিষয়ের ওপর পরীক্ষায় অংশ নেবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

মাইলস্টোনে শুরু হয়েছে পাঠদান, চলছে নবম ও দ্বাদশ শ্রেণির ক্লাস

বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গত ২১ জুলাই দুর্ঘটনার পর ১২ দিনের ছুটি ও দুই দিনের গ্রুপ কাউন্সিলিং শেষে বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম।

বিস্তারিত...

জবির রসায়ন বিভাগে ‘জুলাই বিপ্লব’ কর্মসূচিতে অংশ নেননি ১৫ শিক্ষক

‘জুলাই বিপ্লব ২০২৪’-এর বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের আয়োজিত ‘জুলাই বিপ্লবোত্তর বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’-এর চূড়ান্ত পর্বে বিভাগের ১৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন না।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪