| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে হোটেল থেকে বদির ছেলে-ভাইসহ চারজন আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৬ ইং | ১১:৪৮:২৪:পূর্বাহ্ন  |  ১৮৬ বার পঠিত
সিলেটে হোটেল থেকে বদির ছেলে-ভাইসহ চারজন আটক

সিলেট প্রতিনিধি: সিলেটে পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস আবাসিক হোটেল থেকে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

আটক অন্য দুজন হলেন আব্দুর রহমান বদির ভাই আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গ্র্যান্ড প্যালেস হোটেলটি ঘিরে ফেলে পুলিশ। পরে হোটেলে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। এরপর বুধবার ভোর ৫টার দিকে চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তবে কী কারণে তারা সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলার পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪