| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঈদের ৬ দিন পরও বাজারে নেই ক্রেতা, কমেছে সবজির দাম

কোরবানীর ঈদ দেখতে দেখতে শেষ প্রান্তে বড় ছুটি। রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে ঈদের ৬ দিন পেরিয়ে গেলেও সবজি বাজারে নেই ক্রেতাদের আনা গোনা। সবজি দোকানীরা দোকান সাজিয়ে বসে আছেন। অধিকাংশ সবজির দাম ঈদের আগের তুলনায় কিছুটা কম।

বিস্তারিত...

এবারও হতাশ চামড়া ব্যবসায়ীরা, মানা হয়নি সরকারের বেঁধে দেওয়া দাম

সরকারের পক্ষ থেকে চামড়ার দাম প্রতি বর্গফুটে ৫ থেকে ১০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হলেও তার প্রতিফলন ঘটেনি বাস্তবে। আগেরবারের মতো এবারও কম দামে গরুর চামড়া বিক্রি করতে হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রতি বর্গফুট গরুর চমড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করে দেওয়া হলেও চামড়া বিক্রি হয়েছে গতবারের মতোই ৫৫ থেকে ৬০ টাকায়। কিছু কিছু ক্ষেত্রে বর্গফুটের হিসাবে চামড়ার দাম আরও কম পড়েছে।

বিস্তারিত...

যেসব এলাকায় আজ থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা

পশু ক্রয়-বিক্রয়ে আর্থিক লেনদেন নিশ্চিত করতে আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত রাত ১০টা পর্যন্ত কিছু কিছু জায়গায় ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪