ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার জবাবে তেহরান আঞ্চলিক পর্যায়ে পাল্টা
ইরানের সর্বোচ্চ নেতাআয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় আহত হওয়ার দুই দিন পর তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় একটি বালিকা প্রাথমিক বিদ্যালয় বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চরম উত্তেজনার মধ্যে সোমবার (২ মার্চ) সকালে কুয়েতে মার্কিন বিমানবাহিনীর একাধিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিকভাবে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভেঙে পড়ার কথা জানানো হলেও, পরবর্তীতে তারা নিশ্চিত করেছে যে ‘বেশ কয়েকটি’ মার্কিন সামরিক বিমান ভূপাতিত হয়েছে।
যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত ইরানই নেবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পূর্ব ও পশ্চিমে দুই দশকের পরাজয় থেকে ইরান শিক্ষা নিয়েছে। এই কথার মাধ্যমে তিনি মূলত ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের দিকে ইঙ্গিত করেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পাল্টা হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চলে আকাশসীমা বন্ধ রয়েছে এবং সংঘাতের প্রথম কয়েক দিনেই ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এতে করে আনুমানিক তিন লাখ যাত্রী অঞ্চলজুড়ে আটকে পড়েছেন। দুবাই, আবুধাবি ও দোহার মতো প্রধান বিমানবন্দরগুলো কার্যক্রম স্থগিত করায় এর প্রভাব ছড়িয়ে পড়েছে বৈশ্বিক বিমান চলাচলের ওপরও।
ইরানকে ঘিরে চলমান ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে উপসাগরীয় অঞ্চলসহ গোটা মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সংঘাতের তৃতীয় দিনে এসে নিহতের সংখ্যা প্রায় ৬০০ ছুঁইছুঁই, যার মধ্যে বেশি সংখ্যকই ইরানের নাগরিক। এমন তথ্য জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।
কুয়েতে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত হয়েছে। যদিও ইরান দাবি করেছে, তারা এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র-ইসরায়েল। সোমবার (২ মার্চ) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে যুদ্ধবিমান বিধ্বস্তের বিষয়টি জানানো হয়।
মধ্যপ্রাচ্যে ইরানের হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে বিস্ফোরণ ও হামলার সতর্কতা সাইরেনের খবর মিলেছে। একই সময়ে ইসরায়েল জানিয়েছে, তাদের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ঠেকাতে কাজ করছে।
: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার এক দিন পর উপসাগরীয় অঞ্চলজুড়ে পাল্টা হামলা ও বিস্ফোরণের খবর আসছে।
সাইপ্রাসে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) আকরোতিরি ঘাঁটিতে সন্দেহভাজন ইরানি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে
ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় লেবাননে অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) এক ভিডিও বার্তায় স্টারমার বলেন, যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না; তবে উপসাগরীয় অঞ্চলের মিত্র রাষ্ট্রগুলোর অনুরোধে প্রতিরক্ষামূলক সহযোগিতা জোরদার করা হয়েছে।
মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে দেশজুড়ে শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। এরই মধ্যে ইরানের ধর্মীয় নগরী কোম-এর ঐতিহাসিক জামকারান মসজিদ-এর গম্বুজের ওপর লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এই প্রতীকী পদক্ষেপকে দেশটির পক্ষ থেকে ‘কঠোর প্রতিক্রিয়া’ ও ‘প্রতিশোধের অঙ্গীকার’-এর ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে ইরান। গত এক ঘণ্টার মধ্যে অন্তত তিনবার মিসাইল ছুড়েছে দেশটি। যার প্রভাবে ইসরায়েলের বেশিরভাগ জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে।