কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ২০২৪ সালের ১৮ জুলাই (বৃহস্পতিবার) রাজধানী ঢাকাসহ সারাদেশ ছিল প্রায় অচল। এদিন দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩১ জন নিহত হন।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ে গতকাল বুধবার সন্ধ্যায় একজনকে গুলি করে হত্যা এবং হত্যাকারীকে উপস্থিত লোকজনের মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে ১২টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৩টি এবং অন্যান্য ধারায় মামলা ৯টি।
৫ আগস্ট পরবর্তী সময় দায়িত্ব নেয় এএমএম নাসির উদ্দিন কমিশন। নির্বাচন পর্যবেক্ষণে স্বচ্ছতা আনতে তারা আগের সবগুলো সংস্থাকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে নতুন করে নীতিমালা প্রণয়নে হাত দেয়। বৃহস্পতিবার জারি করা দেশীয় পর্যবেক্ষক নীতিমালা-২০২৫-এ ২০২৩ সালের নীতিমালা বাতিল করা হয়। ফলে ওই সময়ের সংস্থাগুলোর নিবন্ধনও বাতিল হয়ে যায়।
গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। পাঠকদের জন্য পুলিশের প্রতিবেদনটি তুলে ধরা হলো
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় কয়েকজন দুষ্কৃতকারী মতিঝিল থানার বলাকা চত্বর এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি-ওয়ারী বিভাগের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ৪/৫ জন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যান।
গোপালগঞ্জে গতকালের পরিস্থিতি নিয়ে জনসাধারণকে ধৈর্য ধারণ ও সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৭ জুলাই) আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বললে প্রশ্নবিদ্ধ বাড়িটির সাথে সত্যজিৎ রায়ের পূর্ব-পুরুষদের কোনো সম্পর্ক ছিল না। এটি স্থানীয় জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী তার কর্মচারীদের জন্য তার বাংলো বাড়ি ‘শশী লজ’ এর পাশে তৈরি করেছিলেন। জমিদারি ব্যবস্থা বিলুপ্তির পর এটি সরকারের নিয়ন্ত্রণে আসে।
দকের অনুসন্ধানে তারিক আহমেদ সিদ্দিকের নামে ২৮ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। তার স্ত্রী শাহিন সিদ্দিকের নামে ২৫ কোটি ৭৭ লাখ এবং সিদ্দিক দম্পতির দুই মেয়ে নূরিন তাসফিয়া সিদ্দিক ও বুশরা সিদ্দিকের নামে যথাক্রমে তিন কোটি ৩৭ লাখ ও চার কোটি তিন লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি সম্পর্কে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল। তবে এত বেশি হবে সেটা হয়তো ছিল না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
সংশ্লিষ্ট আদালতে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল বলেন, আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে ছিল। তাকে অসুস্থ দেখাচ্ছিল। তার কাছে নাম জানতে চায়। কিন্তু সে নাম বলে নাই। একপর্যায়ে আমাদের সামনে থেকে একটু দূরে চলে যায়। পরে দেখি তার গলা দিয়ে রক্ত পড়ছে।
শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহতের পর দিন ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনের ক্ষোভের বারুদ ছড়িয়ে পরে চারিদিকে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে