| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সাধারণ সম্পাদক ডালিম

সুপ্রিম কোর্ট বিটে কর্মরত নিয়মিত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের(এসআরএফ) ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের মো. দিদারুল আলম ও দ্বিতীয় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান ডালিম।

বিস্তারিত...

ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে জুয়ার বিজ্ঞাপন, হয়েছে আইডি হ্যাকড

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। হ্যাকডের পর আইডি থেকে অনলাইন জুয়ার প্রচার করতে দেখা যায়। বর্তমানে অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভ করে রাখা হয়েছে। আমিনুলের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

বিস্তারিত...

মিরপুরে ‘ভইরা দে’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

মিরপুরের পল্লবীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সক্রিয় অন্যতম সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (১৭ জুন) ভোরে পল্লবী থানার মিরপুর-১২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

আবার বদলে গেল পুলিশের ইউনিফর্ম

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোপলিটন ও অন্যান্য ইউনিটের পোশাকে আগের কিছু রঙের ধাঁচে পরিবর্তন ফিরিয়ে আনা হয়েছে, যা ২০০১–০৬ মেয়াদে বিএনপি সরকারের সময়কার নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিস্তারিত...

কি হয়েছিলো কারওয়ান বাজার ও বাংলামোটর সিগন্যালের এআই ক্যামেরায়?

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে সম্প্রতি এআই-নির্ভর ক্যামেরা ব্যবহার শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। তবে গত কয়েকদিন ধরে কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত এসব

বিস্তারিত...

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে সতর্ক পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে কর্মসূচি পালনের চেষ্টা করলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ পরিস্থিতিতে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ঢাকার মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র

ঢাকার আশুলিয়ায় একটি মাদরাসার নির্মাণাধীন ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাকিস্তানি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-৪। বুধবার (১৭ জুন) বিকেলে আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকার একটি মাদরাসা প্রাঙ্গণে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।

বিস্তারিত...

পরীমনির সঙ্গে নৈতিকতাবহির্ভূত সম্পর্ক: এডিসি সাকলায়েন বাধ্যতামূলক অবসরে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বিস্তারিত...

অভিনেতা জাহের আলভী কারাগারে

স্ত্রী আফরা ইভনাত ইকরা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ।

বিস্তারিত...

ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে ৬০ জন বাংলাদেশি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পর আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা ইন্টারপোলকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ইন্টারপোলের প্রকাশিত ওয়ান্টেড তালিকায় ৬০ জন বাংলাদেশির নাম রয়েছে। একই সময়ে বিশ্বজুড়ে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ও পলাতক মোট ৬ হাজার ৪৪৪ জনের নাম রয়েছে সংস্থাটির ওয়ান্টেড ডাটাবেজে।

বিস্তারিত...

পারিবারিক মামলায় ‘সিভিল রিভিশন’ নিয়ে রায় ২৪ জুন

পারিবারিক আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে দেওয়ানি কার্যবিধির (সিপিসি) ১১৫ ধারা অনুযায়ী হাইকোর্টে ‘সিভিল রিভিশন’ মামলা আইনিভাবে গ্রহণযোগ্য বা রক্ষণীয় কি না, সে বিষয়ে শুনানি শেষ হয়েছে। আগামী ২৪ জুন এ বিষয়ে রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

বিস্তারিত...

শিশু আয়াত হত্যা: আসামি আবিরের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরের ইপিজেড এলাকায় বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় একমাত্র আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

৮১ সালে জন্ম নেয়া জামায়াত এমপির বাবা শহীদ হন ৭১ এ

জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিমের এক বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

আত্মরক্ষায় বল প্রয়োগ করা হবে: ডিএমপি কমিশনার

অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা হলে আত্মরক্ষার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তবে এ ক্ষেত্রে পুলিশের চেষ্টা থাকবে সর্বনিম্ন মাত্রায় শক্তি প্রয়োগ করার।

বিস্তারিত...

শেখ হাসিনার ছবি নিয়ে মিছিলের অভিযোগে ১৩ জনের রিমান্ড

রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ১৪ আসামির মধ্যে ১৩ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর আসামি মো. তাইবুর সাইফকে রিমান্ডে না পাঠিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪