পার্বত্য জেলা খাগড়াছড়িতে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত ৪০ জন মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃপক্ষ। ২১ ডিসেম্বর রোববার খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা বিতরণ করেন রিজিয়নের জিএসও-টু (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন।
ব্রাহ্মণবাড়িয়ায় আনসার সদস্যদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়ে ১১ সদস্য আহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় এই ঘটনা ঘটে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে টানা দুইবার নৌকার প্রার্থীকে পরাজিত করে দেশব্যাপী আলোচনায় আসা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু আবারও রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করেছেন।
চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যাকে রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরের ব্যস্ত পাঁচলাইশ এলাকার ফিনলে স্কয়ার মার্কেটের সামনে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
রাঙ্গামাটি শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বাস, চারটি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। রোববার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে অন্তত অর্ধকোটি থেকে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সহকারী হাইকমিশন।
দেশের প্রধান সমুদ্রবন্দর, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ভারী শিল্প ও আন্তর্জাতিক বাণিজ্যের সিংহভাগ চট্টগ্রাম অঞ্চলনির্ভর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, চট্টগ্রামই বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র।
কক্সবাজারের টেকনাফে পাহাড়ে কৃষিকাজ করার সময় এক আদিবাসী যুবককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত যুবকের নাম সংকুচিং (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় একই এলাকার এবাদুল্লাহ (৬০) নামের এক বৃদ্ধ পালিয়ে প্রাণে বাঁচেন।
নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারি ছুটির দিনেও জেলার একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এন্ট্রি ফ্যাসিস্ট স্কোয়াড এর উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জামালখান প্রেসক্লাবের সামনে এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের স্বপ্নদ্বীপ আইল্যান্ড রিসোর্ট এলাকায় কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. ইফরাত (২৬)। তিনি ঢাকার পুরাতন নাজির বাজার এলাকার বাসিন্দা এবং মো. ওয়াসিমের ছেলে।
নওগাঁ, চাঁদপুর ও লক্ষ্মীপুরে শনিবার (২০ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। তিন স্থানেই জানাজা-মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে লাখো মানুষ অংশগ্রহণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের উত্তর ছাদেক নগর এলাকায় এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় ঘুমান্ত অবস্থায় ৭ বছরের শিশু আয়েশা বেগম বিনতি মারা যায়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরো দুইশিশু কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। এর মধ্যে বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়েছে।