নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৬ জন আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনা মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কবিরহাট-বাসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে ঘটে। নিহতরা হলেন: সিএনজি চালক খোকন (৪৬), শিক্ষার্থী তানিম হাসান (২৬), মো. সুমন (৩৩) এবং শাহাদাত হোসেন (৩৬)। এছাড়া, একজন নারীসহ আরও দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম. এ. হান্নান দলীয় মনোনয়ন না পাওয়ায় সড়কে আগুন জালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছে তার সমর্থক নেতাকর্মীরা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগামী সাপ্তাহে ফ্যাস্টিট খুনি শেখ হাসিনা বিচার হবে। আমরা একটা রায় পাবো। যারা শহীদ হয়েছেন তাদের পরিবার একটা ব্যাথার উপশম হবেন। তারা যে কষ্টের মধ্যেই ছিলেন।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষায় ব্যাপক অনিয়মের ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া নিয়োগ প্রশ্ন ফাঁস, পরীক্ষার নির্ধারিত সময় কমিয়ে দেওয়া এবং তড়িঘড়ি ফল প্রকাশের মাধ্যমে প্রকৃত মেধাবীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে পছন্দের প্রার্থীদের চাকরি নিশ্চিত করার অভিযোগ করেছেন বঞ্চিত পরীক্ষার্থীরা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক গৃহবধূ হত্যার মামলায় অভিযুক্ত শ্বশুর আবুল মিয়া (৬৫) ও শাশুড়ি নাজমা বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। এ তথ্য মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে র্যাব-৯ এর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি ছয় আসনের নাম পরে ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে ৩০ মামলার আসামি ও তালিকাভুক্ত ডাকাত সর্দার আবুল বাশার ওরফে বাশারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া প্রায় ১ কোটি ২০ লাখ টাকার অবৈধ কাঠ রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। অভিযোগ উঠেছে, বন বিভাগের উদাসীনতার সুযোগে ইউপিডিএফ (প্রসিত) সন্ত্রাসী গ্রুপ ও কাঠ পাচার চক্র রাতের আঁধারে কাঠ সরিয়ে ফেলেছে।
রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “সম্প্রীতি মিনি ম্যারাথন ও সম্প্রীতি হ্যান্ডবল-২০২৫”। শনিবার সকালে শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে মিনি ম্যারাথনটি শুরু হয়ে মারি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এরপর সেখানেই অনুষ্ঠিত হয় সম্প্রীতি হ্যান্ডবল ম্যাচ।
বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনদুপুরে বাড়ছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। সুযোগ বুঝে চোরচক্র বাসাবাড়িতে ঢুকে নিয়ে যাচ্ছে টাকা-পয়সা, মোবাইল ফোন ও দামী জিনিসপত্র। চুরির ঘটনা ঠেকাতে মাঝেরপাড়াসহ বিভিন্ন এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
রাসায়নিক সার দিয়ে তার বদলে মিয়ানমার থেকে মাদক আনতেন একটি চক্র।
চাঁদপুর সদর ও হাজীগঞ্জে যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তাররা হলেন— সোহাগ হোসেন (২৭), অজিদা আক্তার (২৫) ও শাহ আলম (৪০)।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের বাবুরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এসময় অবৈধভাবে পলিথিন বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. জনি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালে জেলা শহরের রিজার্ভ বাজার এলাকার হ্রদের অংশে এ ঘটনা ঘটে।
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্রদল মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে বিশ্বাসী। সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে সবসময় তারা অগ্রণী ভূমিকা রেখেছে। তারা বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে রাজপথে থেকেছে। জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল তাদের। ছাত্রদলের ১৪৮ জন শহীদ হয়েছেন জুলাই আন্দোলনে।