| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মিয়ানমার সীমান্ত থেকে আসা গুলিতে বাংলাদেশি নারী গুলিবিদ্ধ

মিয়ানমারের ভেতর থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার কিছু আগে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত শূন্যরেখা সংলগ্ন লম্বাবিল গ্রামের বাঘঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। একই সময়ে স্থানীয় একটি দোকানের ছাউনিতে বিদ্ধ হওয়া আরও একটি গুলি উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

জামায়াত ক্ষমতায় গেলে প্রাপ্য হক সকলের কাছে পৌঁছে দিব: রেজাউল করিম

লক্ষ্মীপুর সদর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘আগামী দিনে এদেশের মানুষের ভোটে জামায়াত ক্ষমতায় গেলে সকলের প্রাপ্য হক আম

বিস্তারিত...

২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযানে ১২৫ জেলের কারাদণ্ড

প্রধান প্রজনন মৌসুমে সাগর থেকে মিঠা পানিতে এসে নিরাপদে ডিম ছাড়ার জন্য ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞায় চাঁদপুর জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে গ্রেপ্তার হয়েছে ১২৫ জেলে। পরে এসব জেলেদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

কাউখালীতে পাহাড় ধসে শ্রমিকের মৃত্যু, আহত ১

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে জসিম উদ্দিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শ্রমিক।

বিস্তারিত...

রাউজানে সন্ত্রাসীর গুলিতে যুবদলকর্মী খুন

চট্টগ্রামের রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে সন্ত্রাসীর গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া চারটার দিকে নয় নম্বর ওয়ার্ডের রশিদুর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

পাহাড়ে উন্নয়ন ও নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর হেডম্যান-কারবারী সম্মেলন

খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পানছড়ি সাবজোন সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বান্দরবানে ৩৫০ কোটি টাকার সুপেয় পানি ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শুরু

দীর্ঘদিনের পানির সংকট নিরসনে এবার প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন প্রকল্পের কাজ শুরু করেছে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন,প্রকল্পটি বাস্তবায়িত হলে বান্দরবানে সুপেয় পানির চাহিদা মিটবে এবং স্যানিটেশন ব্যবস্থা আরও উন্নত হবে।

বিস্তারিত...

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা-মেঘনায় চলছে ইলিশ ধরার প্রস্তুতি

সাগর থেকে নদীর মিঠা পানিতে নিরাপদে ডিম ছাড়ার জন্য ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৫ অক্টোবর মধ্যরাতে। এরই মধ্যে চাঁদপুরের মেঘনা উপকূলীয় জেলেরা ইলিশ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। নিষেধাজ্ঞার সময় অবসর সময় ভালো কাটেনি জেলেদের।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ১, আহত ৫০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

এলাকাবাসীর উদ্যোগে যাত্রা শুরু করলো ‘লক্ষ্মীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়’

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বাসিন্দাদের ঐকান্তিক প্রচেষ্টায় যাত্রা শুরু করলো ‘লক্ষ্মীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়’। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা কমিউনিটি সেন্টারে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এর উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকুল গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে পৌর এলাকার পদ্মপাড়া নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিস্তারিত...

‘মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল’-এর সমাপ্তি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ১৬ দিনব্যাপী “মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫”। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

বিস্তারিত...

আজ ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে

শনিবার (২৫ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে শেষ হচ্ছে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা । শেষে দিনে নদীতে মাছ ধরতে সব প্রস্তুতি শেষ করেছে উপকূলের হাজার হাজার জেলে। মাছ ঘাটগুলোতেও বেড়েছে ব্যস্ততা।

বিস্তারিত...

বিএনপি নেতা নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিজ বাড়ির সামনেই দুর্বৃত্তদের হামলায় বিএনপির নেতা মফিজুর রহমান মুকুল (৫২) গুলিবিদ্ধ হয়েছেন।

বিস্তারিত...

নিষেধাজ্ঞা শেষে ইলিশ আহরণে মেঘনায় নামবেন লক্ষাধিক জেলে

মা ইলিশের প্রজনন রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা শেষে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ শুরু হবে। আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) রাত ১২টায় শেষ হচ্ছে ২২ দিনের এই নিষেধাজ্ঞা। ইতোমধ্যে নদীতে মাছ আহরণের জন্য জাল ও নৌকা নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলছেন জেলেরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪