রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা এলাকায় সেনাবাহিনীর (লংগদু জোন) অভিযানে বিপুল ভারতীয় পণ্য ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ভারত সীমান্ত দিয়ে চোরাই পথে এসব পণ্য দেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। মুসলমানরা এটা সহ্য করবে না। গ্রামেগঞ্জে মা-বোনদেরকে ভুল-ভাল বুঝিয়ে বেহেশতের টিকিট বিক্রি করে।
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই জোনের উদ্যোগে শনিবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত চিৎমরম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানসহ ৬৮ জনের নাম উল্লেখ ও ৬০ থেকে ৭০ জন অজ্ঞাতসহ প্রায় ১৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন আনোয়ারা থানা পুলিশ।
এন্ট্রি ফি বৃদ্ধির প্রতিবাদে রিবহন অপারেটররা চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশ বন্ধ করে দিয়েছেন ।শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে কনটেইনার ও পণ্য পরিবহন অপারেটররা বন্দরে সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেন। প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো প্রকার পরামর্শ ছাড়াই 'জোরপূর্বক' নতুন ফি আরোপ করা হয়েছে
বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীর 'দত্ত পরিবার' চট্টগ্রামের কানুনগোপাড়া গ্রামের একটি বিখ্যাত পরিবার, যারা শিক্ষা, বিশেষ করে নারী শিক্ষায় তাদের অবদানের জন্য পরিচিত। অথচ ইতিহাসের অংশ হতে যাওয়া তাদের বসবাসরত সেই বাড়িটি আজ ধ্বংসের শেষপ্রান্তে।
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্রেতা সেজে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল জব্দ করা হয়।
চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের দানোত্তম কঠিন চীবর দানোৎসব ঐতিহাসিক জে. এম.সেন হল প্রাঙ্গণে মহেশখালী ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত দীপানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে হোসেন আহমেদ নামে এক বিএনপি নেতা জামায়াতে যোগ দিয়েছেন।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় শাহ আমানত (রাঃ) সেতুর টোল প্লাজার সামনে বেআইনি, অবৈধ ও অসাংবিধানিক টোল প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনীর পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও কাজ করে। শুক্রবার সকাল ৭ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার খবর পেয়ে আনসার-ভিডিপির ১০০ জন সদস্য দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় সক্রিয়ভাবে অংশ নেন।
বান্দরবান প্রতিনিধি : রাঙামাটিতে আগামী ১৯ অক্টোবর আহুত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিত হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’। বাঙালি পুনর্বাসিত জনগোষ্ঠীর ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) ডাকা হরতালের হুমকির পরিপ্রেক্ষিতে সভা স্থগিত করা হয়।
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের নাজির পাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৫ কিশোরগ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৭ অক্টোবর ) রাতে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত জোড়া খুন মা-মেয়েকে জবাই করে হত্যাকাণ্ডের ৯ দিনের মাথায় রহস্য উন্মোচন করেছে পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িত মূলহোতা নিহত মীম-এর ফুফাতো ভাই পারভেজকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কারসহ ঢাকা তুরাগ থানাধীন মনিরের গ্যারেজ থেকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার সময় গ্রেপ্তার করে পুলিশ। পরে আজ শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন।
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে আলোচিত সুব্রত চন্দ্র দাস হত্যা মামলার মূল আসামি নূর মোহাম্মদ হত্যার দায় স্বীকার করেছেন। শুক্রবার বিকেলে তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক।