চাঁদপুর শহরের পৌর কবরস্থানে অবিশ্বাস্য ও হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। জীবিত নবজাতককে দাফন করতে রেখে পালিয়ে যায় স্বজনরা। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দাফনের সময় আযান শুনে নবজাতক নড়েচড়ে ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে দ্রুত নবজাতককে উদ্ধার করে শহরের একটি প্রাইভেট হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে লক্ষ্মীছড়ি-ফটিকছড়ি সীমান্তের বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৪২৫টি কচ্ছপ (কড়ি কাইট্টা) উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দিরসংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে কচ্ছপ গুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপের মধ্যে ৩২৫টি জীবিত ও ১০০টি মৃত।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানা পুলিশ পৃথক অভিযানে ফাঁড়ি ভাঙচুর ও লুটপাট, ডাকাতির প্রস্তুতি, অপহরণ ও ধর্ষণ মামলা এবং মাদকদ্রব্যসহ আটজনকে গ্রেফতার করেছে।
কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় দুই দফায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি এলাকায় নিয়মিত টহল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লোগাং জোনের একটি দল।
লক্ষ্মীপুরের রায়পুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পড়ে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির ছেঁড়া তারে জড়িয়ে মো. ইসমাইল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে দগ্ধ শিশুটিকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার। এর আগে ওইদিন দুপুরে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
নোয়াখালীর সদর উপজেলায় রাতের আঁধারে চালের টিন কেটে একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা ওই সময় দোকান থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ও ৮লাখ টাকার ওষুধসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।
দক্ষিণ আফ্রিকার উইটব্যাংকে নির্মমভাবে খুন হয়েছেন কাজী মহিউদ্দিন পলাশ (৩৬) নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী। নিখোঁজের তিন দিন পর তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা।
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে প্রাইভেটকারে থাকা বাবা-মেয়ে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে উঠান বৈঠক ও কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খাটরা বিলওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলভার বেল স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে জেলা তথ্য অফিস, চাঁদপুর। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তরের আওতায় দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণের মাঠ দখলকে কেন্দ্র করে স্থানীয়দের দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ৪ জন আহত হন।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কারিগর পাড়া ও রেজামনি পাড়ায় বিশুদ্ধ খাবার পানির অভাব দূর করতে বাংলাদেশ সেনাবাহিনী বাস্তবায়ন করেছে একটি বিশেষ প্রকল্প। সেনাবাহিনী প্রধানের উদ্যোগে সৌরবিদ্যুতের মাধ্যমে স্থাপিত এই টেকসই পানি সরবরাহ ব্যবস্থা থেকে উপকৃত হবে স্থানীয় ৩ শতাধিক পরিবার।