খাগড়াছড়িতে অবরোধের ডাক দেওয়া সংগঠন ‘জুম্ম ছাত্র-জনতা’-এর প্রতিনিধিত্ব করা ব্যক্তিরা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
উত্তেজনা ও সহিংসতার পর জেলাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো চলমান রয়েছে।
নোয়াখালীর সুবর্ণচর এক গৃহবধূর ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে চরজব্বার থানা পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একরাম সমাজে মহিউদ্দিনের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সম্প্রীতির আহ্বান ও প্রবারণার আলোয় বিশ্ব শান্তি কামনা করে চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহারে প্রদীপ প্রজ্জ্বলন করেন ' বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল'।
মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ঢাকা-চট্টগ্রাম সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ শিথিল ঘোষণা করেছে জুম্ম ছাত্র-জনতা।সকালে জুম্ম ছাত্র-জনতার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
চাঁদপুর সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪ কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেনেন্ট মানজুরুল হাসান খান।
খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচির আওতায় আনা হয়েছে পার্বত্য অঞ্চলের বাকি দুই জেলা রাঙামাটি ও বান্দরবানকে। এবার তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা ফ্রন্ট।
খাগড়াছড়িতে জারি করা ১৪৪ ধারার মাঝেই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এতে স্থবির হয়ে পড়েছে পাহাড়ের জনজীবন। সিঙ্গিনালায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র-জনতা নামে একটি সংগঠনের এ অবরোধের কারণে জেলা থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে।
খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের পরও ধর্ষকদের গ্রেপ্তার ও বিচার না করে উল্টো জুম্ম ছাত্র-জনতার শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে হামলা করা হয়েছে অভিযোগ তুলেছে ‘সচেতন ছাত্র-যুব-নাগরিক সমাজ’।
সড়ক দুর্ঘটনায় আহত অসহায় বিশ্বজিত চন্দ্র দাসের চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো: জীবন উদ্দিন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার নিজ কার্যালয়ে চিকিৎসা সহায়তা হিসেবে বিশ্বজিতের হাতে এক লাখ টাকা তুলে দেন পৌর প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত।
কক্সবাজারের রামু উপজেলার একটি বৌদ্ধবিহার থেকে এক ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ‘শ্রীকুল পুরোনো রাখাইন বৌদ্ধবিহার’ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ভিক্ষুর নাম ক্ষেমা চারা (২১)। তবে তাঁর পারিবারি