৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিক উপলক্ষে লক্ষ্মীপুরে গণমিছিল করেছে জামায়াত ইসলামী। সদর উপজেলা জামায়াতের আয়োজনে লক্ষ্মীপুর পৌর শহরে স্মরণকালের বড় গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচি ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থানের’ এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হলেও এটিকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত লক্ষ্মীপুরে জামায়াতের ‘শক্তি প্রদর্শন’ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। মিছিলে নেতৃত্বদেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।
গেল বছর জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চাঁদপুর জেলার ৩১ জন শহীদ হন। আন্দোলনের একবছর পর ৩৬ জুলাইতে জেলা জুড়ে সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই বাঁধ। সোমবার (৪ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে বাঁধের সবকটি স্পিলওয়ে খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান।
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ (৭৫) নিজের চক্ষুদান করে গেছেন।
সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চলতি বছর ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসক সম্মেলনে চাঁদপুরে আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনের বিষয়ে প্রস্তাব করেন জেলা প্রশাসক। ওই প্রস্তাবটি সম্মেলনের মধ্যমেয়াদি প্রকল্প হিসেবে গৃহীত হয়। এটি বাস্তবায়নের জন্য আগ্রহ প্রকাশ করে কাজ শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।
গেল বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চাঁদপুরের হাজীগঞ্জে শহীদ হন আজাদ সরকার ও ফরিদগঞ্জে শহীদ হন শাহাদাত হোসেন। এই দুই শহীদের স্মরণে পৃথক দুটি নির্মিত স্মৃতিফলক উন্মোচন করা হয়ছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে শেখ হাসিনাসহ তার দোসরদের অবৈধ সম্পদের হিসেব নিতে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
ভাসমান কিশোর ও যুবকরা নিরাপত্তা বেষ্টনী খুলে নিয়ে যাচ্ছে। কেউ বাধা দিলে তারা দল বেঁধে তেড়ে আসে। কয়েক দিন আগে ফ্লাইওভারে নাট-বোল্ট খোলার শব্দ পেয়ে লোকজন জড়ো হয়ে তাদের তাড়িয়েছে।
নারীর প্রতি নিজ দলের নেতাকর্মীদের মনোভাব নিয়ে উদ্বেগ জানিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা।
কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতিকালে এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব, তরুণরা বাধা ডিঙাতে পারে, তরুণরা জয় করতে জানেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যারাই ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার দুশমন। কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সংঘাত নয়, আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার সম্ভব নয়।
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, সদর উপজেলার ভারুয়াখালীর জাফর আলমের মেয়ে আসমাউল হোসনা (২৭), তার বোন রেনু আক্তার (১৩), আসমাউলের দুই শিশু সন্তান আতা উল্লাহ (১) ও আশেক উল্লাহ(৩) ও অটোরিকশা চালক হাবিবুর রহমান।
শাহবাগে জুলাই যোদ্ধারা যখন পক্ষে-বিপক্ষে মারামারি করে, আমরা খুবই ব্যথিত হই। আমরা আশাহত হই, এ জাতির জন্য এটি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।