| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলা থেকে ঢাকার পূর্বাচলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিন (৫৮) মারা গেছেন।

বিস্তারিত...

বিএনপি নেতা এ্যানির বছরে আয় ৪৭ লাখ টাকা: স্ত্রীর আয় ২৩ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পেশায় একজন ব্যবসায়ী। তার সম্পদের পরিমাণ ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৬৭ টাকা এবং বছরে আয় ৪৭ লাখ ৩৬ হাজার ৫৪ টাকা। তার সহধর্মিনীর সম্পদের পরিমাণ ৩ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৬৭ টাকা এবং বছরে আয় ২৩ লাখ ১ হাজার ৩৬৮ টাকা।

বিস্তারিত...

খেজুরের রস নিয়ে ফেরা হলো না ফয়সালের

ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা ফয়সাল (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের ওসমান আলী মিয়াজী বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে।

বিস্তারিত...

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ২ জন গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

শাহ আমানত বিমানবন্দরে ৪৪০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযানে ৪৪০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস শাখা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরে কনটেইনার-কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড প্রবৃদ্ধি

চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রমে গত এক বছরে রেকর্ড প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগে বন্দরের কার্যক্রমে গতি এসেছে বলে তিনি উল্লেখ করেন।

বিস্তারিত...

শীতের তীব্রতায় চাঁদপুর আদালতের হাজতখানায় কয়েদিদের জন্য কার্পেট

কয়েক দিন ধরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় চাঁদপুর আদালতের হাজতখানায় আটক শীতার্ত কয়েদিদের জন্য মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দুর্ভোগ লাঘবে হাজতখানার মেঝেতে বিছানোর জন্য কার্পেট প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

পানছড়ির শুকনাছড়ি থেকে অবৈধ সেগুন কাঠ জব্দ করলো ৩ বিজিবি

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার শুকনাছড়ি এলাকা থেকে অবৈধভাবে কর্তন করা বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে রাঙ্গামাটি ২৯৯ আসনের মোট আট প্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্র পরীক্ষা করা হয়।

বিস্তারিত...

নোয়াখালীতে ছোট ভাইয়ের দা’য়ের কোপে বড় ভাই নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের দা-এর কোপে আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই হারুনুর রশীদ (৫০) পলাতক রয়েছেন।

বিস্তারিত...

লক্ষ্মীছড়ি প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) উপজেলার সদর ইউনিয়নের বুইক্কেছড়া ও পূর্ব জুর্গাছড়ি এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ।

বিস্তারিত...

গরম কাপড়ের চাহিদায় জমজমাট ফেনীর ফুটপাত

ফেনীতে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। শীত নিবারণে গরম কাপড় কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য ভরসা হয়ে উঠেছে ফেনী শহরের রাজাঝির দীঘির পাড়ের ফুটপাত ও ভাসমান দোকান বা হকারদের বিক্রি করা পুরোনো ও নতুন গরম কাপড়।

বিস্তারিত...

চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

চাঁদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

চাঁদপুরে মাদকের ওয়ারেন্টভুক্ত আসামিরাও ঘুরে বেড়াচ্ছে

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও মাদকের ভয়াবহতা কমেনি চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নের সীমান্ত এলাকাগুলোতে। বরং এই ব্যবসায় জড়িত হয়েছে আরও খুচরা মাদক বিক্রেতা। মাদকের ওয়ারেন্টভুক্ত আসামিরাও এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এতে করে এলাকাবাসী উদ্বিগ্ন।

বিস্তারিত...

হান্নান মাসউদ শাপলা কলি,তার বাবার প্রতীক একতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক একই আসন থেকে প্রার্থী হয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪