রাজনৈতিক মামলায় বরিশাল মহানগর ৮নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মাসুম খানকে আটক করা হয়েছে। একই দিন পৃথক অভিযানে আউয়াল খান নামের আরেক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। তাদেরকে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদারের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বরিশালের উজিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার দৃশ্যমান বিচার সহ ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে নির্বাচনী পালে হাওয়া লেগেছে। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা প্রচারণা বাড়িয়েছেন। সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশীরা স্থানীয় নেতাকর্মী ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করছেন
বাউফলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল পরিমাণ বই গোপনে বিক্রির সময় হাতেনাতে ধরে বইগুলো উদ্ধার করেছে শিক্ষার্থীরা। পরে সেগুলো বিদ্যালয়ে জমা দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক এই বই বিক্রির সঙ্গে জড়িত আছেন।
বাউফলে গ্রীষ্মকালীন ফুটবল খেলা প্রতিযোগিতার অনুষ্ঠানে মো. আবদুল্লাহ আরাফাত (১৫) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করেছে অপর এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় বাউফল পাবলিক মাঠে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী নাজিপুর ইউনিয়নের ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও একই ইউনিয়নের ইসমাইল গাজীর ছেলে।
বাউফল বগা মহাসড়কের মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের রহমানিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসার কাছে সিএনজি দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার( ২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাউফল-বরিশাল মহাসড়কে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গাছের ওপর পরে দুমড়ে মুচড়ে যায়।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংঘের কার্যনির্বাহী কমিটির ২০২৫ হইতে ২০২৭ এর কমিটির অনুমোদন দিয়েছেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ও নিবন্ধক এ কে এম আখতারুজ্জামান।
উজিরপুরে অবধূত সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমৎ স্বামী দয়ানন্দ অবধূত গুরু মহারাজের ৭২ তম মহাপ্রয়াণ অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল এ কথা বলেন। উজিরপুর পৌর সদরের অবধূত সংঘের আয়োজনে
পাবনার চাটমোহর উপজেলার আনকুটিয়া গ্রামে সরকারি জায়গা ও পানি নিষ্কাশনের ক্যানেল জবরদখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এতে করে যে কোন মূহুর্তে ক্যানেলটি বন্ধ হয়ে আনকুটিয়া বিলের প্রায় দেড়শত বিঘা জমি জলাবদ্ধতার শিকার হবে।
বরিশালের বাবুগঞ্জে মেয়ের পরকীয়ায় ধরে ফেলায় জামাতাকে দাওয়াত করে ডেকে এনে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। উপজেলার মাধবপাশা ইউনিয়নের লাফাদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জামাতা মো. সাগর হাওলাদার ওই গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে এবং পেশায় তিনি বরিশাল নগরীর কাউনিয়া বিসিকে ঝুটমিলের শ্রমিক ছিলেন।
টানা বৃষ্টিতে বরিশালে নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে নগরীর অনেক সড়ক তলিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, একটানা বৃষ্টিতে নগরীর বটতলা নবগ্রাম রোড, মুন্সিগ্যারেজ, বগুড়া রোড, কালিবাড়ি রোড, পলিটেকনিক রোড ও ভাটিখানাসহ বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।
বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলায় বাসচাপায় আব্দুল কাদের (৩৬) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাহিলাড়া এলাকায় লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। তবে বাসের কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। বাস যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন।
নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মী বরিশাল নগরীতে মশাল মিছিল করেছেন। এ সময় তাদের ধাওয়া করে চারজনকে মারধরের পর পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন।
বাউফলে মোতালেব (০৪) নামের এক শিশু কলা খাওয়ার সময় গলায় আটকে মারা গেছে।