৭১-এর এই দিনে নেত্রকোণা শহরকে হানাদারমুক্ত করতে বীর মুক্তিযোদ্ধারা শহরের চারদিক ঘিরে ফেলেন। মুক্তিযোদ্ধাদের চতুর্মুখী আক্রমণের মুখে হানাদার বাহিনী পিছু হটে। শহর ছেড়ে পালিয়ে যাওয়ার পথে মোক্তারপাড়া ব্রিজসংলগ্ন কৃষি ফার্মে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক হানাদারদের মরণপণ সম্মুখযুদ্ধ হয়। মুক্ত হয় নেত্রকোণা। উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।
৮ ডিসেম্বর সোমবার শেরপুর পৌরসভা পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।
শেরপুরে জেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। সোমবার (৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত সভায় তিনি শেরপুরসহ ময়মনসিংহ বিভাগের নাগরিক সুবিধা সহজীকরণ ও সার্বিক উন্নয়ন বাস্তবায়নে সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন।
জামালপুরের দেওয়ানগঞ্জে পাররামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে গ্যাসের ওষুধ ভেবে ইঁদুরনাশক ট্যাবলেট সেবন করে দুইজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, নিহতরা হলেন-বানিয়াপাড়া গ্রামের মৃত মকজল হোসেনের ছেলে কানকু মিয়া ও পোড়াভিটা গ্রামের কমল মিয়া। নিহত দুইজন একে অপরের বেয়াই বলে।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) বিতর্ক চর্চায় অসামান্য অবদান ও সাংগঠনিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ বেস্ট এক্সিলেন্স পারফরমেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে।
আজ ৮ ডিসেম্বর নেত্রকোণা ট্র্যাজিডি দিবস। ২০০৫ সালে এই দিনে শহরের অজহর রোডে শতদল শিল্পী গোষ্ঠী ও উদীচী কার্যালয়ের সামনে জেএমবি’র আত্মঘাতী জঙ্গি বোমা হামলায় উদীচী শিল্পী খাজা হায়দার ও সুদীপ্তা পাল শেলী, মোটর মেকানিক যাদব দাসসহ ৮ জন নিহত হন। এছাড়াও আরো অর্ধশতাধিক মানুষ আহত হন
শেরপুরের শ্রীবরদীতে চোরাকারবারি চক্রের গুদামজাতকৃত বিপুল পরিমাণ ভারতীয় ডাভ সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিকেলে ময়মনসিংহ ব্যাটালিয়ন–৩৯ বিজিবির কর্ণজোড়া বিওপির একটি টহল দল সিংগাবরুনা ইউনিয়নের বড়ইকুচি পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ভাতশালা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো সেই ডাক্তার নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। চিকিৎসককে দেওয়ার পর তিনি । রোববার বেলা ১১টার দিকে হাসপাতাল পরিচালকের কাছে কারণ দর্শানোর নাটিশের জবাব দেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ
শেরপুরের বধ্যভূমি, কেউ দেখিয়ে না দিলে বোঝার উপায় নেই
৭ ডিসেম্বর শেরপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলার সূর্যসন্তান মুক্তিযোদ্ধারা শেরপুর অঞ্চলকে শত্রুমুক্ত করেন। একই দিনে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার ও মিত্রবাহিনীর সর্বাধিনায়ক লে. জেনারেল জগজিৎ সিং অরোরা হেলিকপ্টারযোগে শেরপুর শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে অবতরণ করেন।
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ধর্মকুড়া এলাকায় স্থাপিত শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি নাম পরিবর্তন করে জামালপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি হিসাবে নামকরণ করা হয়।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বিভিন্ন পাহাড়ি নদী ও ঝোড়া থেকে মূল্যবান লাল বালু উত্তোলন করছে স্থানীয় বালু খেকো । দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পাচার করছে প্রভাবশালী কথিত রাজনৈতিক ছত্রছায়ায় থাকা বালু খেকো সিন্ডিকেট।
শেরপুরের শ্রীবরদী ও জামালপুরের বকশিগঞ্জ উপজেলা সংলগ্ন সীমান্ত এলাকায় অবৈধ ভাবে সার পাচার করে আসছে একটি চক্র । গতকাল ভায়াডাঙ্গা থেকে বকশিগঞ্জ উপজেলার কামালপাত্তি এলাকায় যাওয়ার পথে ১৫ বস্তা সার সহ একটি ভ্যান আটক করা হয়। এলাকাবাসির দাবি আরও ৩টি ভ্যান পালিয়ে যায়।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে এক চিকিৎসকের তর্কবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় হাসপাতালের ক্যাজুয়ালিটির ইনচার্জ ডা. ধনদেব বর্মণকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।