সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি বাংলাদেশ। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি খতিয়ে দেখতে চেয়েছিলেন। এজন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
হামের প্রকোপে শিশুমৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ফটোকার্ড পোস্টে তিনি হারিয়ে যাওয়া শিশুদের স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
লাঞ্চ বিরতির পর মাঠে ফেরার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কালো মেঘে ঢেকে গেছে মিরপুরের আকাশ।
মিরপুর টেস্টে সমানতালে লড়ছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। ২৭ রানের লিড পাওয়া টাইগাররা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৩ রানের মধ্যেই হারিয়ে ফেলে ২ ওপেনারকে। তবে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর দৃঢ়তায় স্বস্তি নিয়েই মধ্যাহ্ন বিরতিতে গেল বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আন্তর্জাতিক ও এশিয়ান ক্রিকেট ফোরামে একে অপরকে সমর্থন দেওয়ার বিষয়ে একমত হয়েছে। পাশাপাশি ২০২৮–৩১ চক্রের ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) আরও ভারসাম্যপূর্ণ করার বিষয়েও আলোচনা হয়েছে।
রবিবার স্টোকহোমের ৫০,০০০ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্ট্রবেরি অ্যারেনায় (সুইডেনের জাতীয় স্টেডিয়াম) এআইকে এবং জুরগারডেন্সের মধ্যকার ডার্বি ম্যাচ চলাকালীন গ্যালারিতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুইডিশ লিগ ‘অলসভেনস্কান’-এর এই উত্তেজনাপূর্ণ ম্যাচ চলাকালীন গ্যালারিতে আগুন দেখে দর্শকরা দ্রুত সরে যেতে শুরু করেন।
মিরপুরে ফ্লাডলাইট জালাতেই আগুন, বাধলো বিপত্তি
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বসতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে বিশ্ব ক্রিকেটের এই মহাযজ্ঞ। আসন্ন এই মেগা ইভেন্টের জন্য আজ রোববার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে পাকিস্তান শক্ত জবাব দিতে শুরু করেছিল। আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের জুটিতে স্বাগতিকদের কঠিন চ্যালেঞ্জ ছোড়ার ইঙ্গিত দিয়েছিল তারা। কিন্তু তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের বোলিং নৈপুণ্যে বিপদে পড়ে সফরকারীরা। আজ (রোববার) প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে ৭২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে দ্বিতীয় দিন শেষে চাপে রয়েছে বাংলাদেশ। ৪১৩ রানের জবাবে পাকিস্তান দিন শেষ করেছে ১ উইকেটে ১৭৯ রান তুলে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন স্বীকার করেছেন, টাইগাররা অন্তত ৫০ রান কম করেছে এবং বোলিংও ছিল পরিকল্পনাহীন ও এলোমেলো।
মিরপুর টেস্টের প্রথম দিন শেষে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুটাও ভালোই করেছিল টাইগাররা। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচ থেকে দূরে সরে যায় তারা। বিশেষ করে বোলিং-ফিল্ডিংয়ে একেবারেই ছন্নছাড়া ভাব ছিল স্বাগতিকদের। তাই প্রথম ইনিংসে চারশোর্ধ্ব রান করেও দ্বিতীয় দিন শেষে ম্যাচে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল।
পাকিস্তানের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনে দুর্দান্ত ব্যাট করে বাংলাদেশ। ৪ উইকেট হারিয়েই তুলে ফেলে ৩০১ রান। তবে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে সেই তেজ দেখাতে পারেননি টাইগাররা। এক পর্যায়ে ৩৮৪ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে বসে নাজমুল হোসেন শান্তর দল। তবে শেষদিকে তাসকিনের ঝোড়ো ব্যাটিংয়ে চার শ রান পার করে টাইগাররা।
নিজের ৩৯তম জন্মদিনে নতুন ইতিহাসের পাতায় নাম লেখালেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কৃতিত্ব অর্জন করলেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান, যাকে ক্রিকেট মহলে ‘মিস্টার ডিপেন্ডেবল’ নামেই বেশি চেনা হয়।
মুহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে সজোরে চিৎকার। সেঞ্চুরির পর যাকে নিজের ট্রেডমার্ক উদযাপনে পরিণত করেছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে পাকিস্তানের বিপক্ষে তার টেস্টে কোনো ফিফটি ছিল না।
শুরুটা ভালো না হলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকের দৃঢ়তায় ম্যাচে ফিরেছে বাংলাদেশ। দুজনের জুটিতে ভর করে পাকিস্তানের বিপক্ষে শক্ত অবস্থানে পৌঁছেছে স্বাগতিকরা।