| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুইনোনেসের গোলে ম্যাচে ফিরল মেক্সিকো

শেষ ষোলোর ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পর ৪ মিনিটে গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মেক্সিকো। প্রথমার্ধের ৪২তম মিনিটে হুলিয়ান কুইনোনেসের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করেছে স্বাগতিকরা, ফলে বিরতির আগে ম্যাচে ফিরে এসেছে তারা।

বিস্তারিত...

দুই মিনিটে দু’ গোল করে খেলার লাগাম ধরল ইংল্যান্ড

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে কয়েক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে ইংল্যান্ড। শুরুতে মেক্সিকো বলের দখল ধরে রাখলেও দ্রুত পাল্টা আক্রমণে ৩৮ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় থ্রি লায়ন্সরা

বিস্তারিত...

মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচে জমজমাট শুরু

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিচ্ছে মেক্সিকো ও ইংল্যান্ড। মেক্সিকো সিটির গর্জনমুখর দর্শকদের সামনে ম্যাচের প্রথম ২৩ মিনিট শেষে কোনো দল গোলের দেখা না পেলেও দুই প্রান্তেই তৈরি হয়েছে একাধিক সুযোগ।

বিস্তারিত...

রোমাঞ্চ যেন পরতে পরতে, পেনাল্টি মিস ব্রাজিলের

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই জমে উঠেছে ব্রাজিল-নরওয়ে লড়াই। ম্যাচের প্রথম ১৫ মিনিটেই দেখা গেছে অফসাইডে বাতিল হওয়া গোল, পেনাল্টি এবং দারুণ এক গোলরক্ষকের সেভ।

বিস্তারিত...

হাল্যান্ড-ভিনিসিয়ুস দ্বৈরথে চোখ বিশ্ববাসীর, ব্রাজিল-নরওয়ে লড়াই শুরু

লাল-সাদা ঐতিহ্যবাহী জার্সি গায়ে মাঠে নেমেছে নরওয়ে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে শুরু হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর বহুল প্রতীক্ষিত ম্যাচ। জাতীয় সংগীত পরিবেশনের পরই রেফারির বাঁশিতে শুরু হয় ব্রাজিল-নরওয়ের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই।

বিস্তারিত...

এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টারস

দেশের গণ্ডি পেরিয়ে এবার এশিয়ার মঞ্চে নাম লিখিয়েছে বাংলাদেশের নারী ক্লাব ফুটবল। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬-২৭ মৌসুমে বাংলাদেশের প্রথম দল হিসেবে প্রতিনিধিত্ব করবে নারী লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস এফসি। নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে আগামী আগস্টে মালয়েশিয়ার পথে উড়াল দেবে তারা।

বিস্তারিত...

বিশ্বকাপ উন্মাদনায় আড়ালে টাইগারদের ব্যর্থতার সফর

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যেই চলছে বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর। একের পর এক ম্যাচ ও সিরিজের ব্যস্ত সূচির মধ্যে ক্রীড়া সংবাদমাধ্যমের জন্য এটি বাড়তি কাজ ও চাপের কারণ হলেও সাধারণ দর্শক-সমর্থকদের মনোযোগের বড় অংশই এখন ফুটবল বিশ্বকাপকে ঘিরে।

বিস্তারিত...

জিম্বাবুয়ে সিরিজে ফিরলেন মোসাদ্দেক-ইয়াসির, বাদ শামীম

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সবচেয়ে বড় চমক হিসেবে প্রায় চার বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী রাব্বি। অন্যদিকে সাম্প্রতিক ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী।

বিস্তারিত...

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। গতকাল দিনের শেষ ভাগে ৯ ওভার ব্যাট করার সুযোগ পায় তারা। সেই সময়েই হারায় ওপেনার সাদমান ইসলামকে। এক উইকেটে ৪০ রান নিয়ে আজ তৃতীয় দিনের শুরু করে দুই সেশনও টিকতে পারল না টাইগাররা। শেষ পর্যন্ত ১৮৫ রানে অলআউট হয় তারা। ফলে ইনিংস এবং ৮৫ রানের ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

বিস্তারিত...

পেসারবান্ধব উইকেটে স্পিনের জাদু, রেকর্ড গড়লেন তাইজুল

হারারে টেস্টে বাংলাদেশের ব্যাটিং ও পেস আক্রমণ যখন হতাশার প্রতিচ্ছবি, তখন একাই লড়াই চালিয়ে গেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পেসারদের জন্য সহায়ক সবুজ ঘাসে মোড়া উইকেটেও দুর্দান্ত বোলিং করে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেট শিকার করেছেন তিনি। আর এই কীর্তির মধ্য দিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে একাধিক রেকর্ড নিজের নামে লিখিয়েছেন অভিজ্ঞ এই স্পিনার।

বিস্তারিত...

তাইজুলের সাত উইকেটেও বড় লিড জিম্বাবুয়ের

প্রথম সেশনে চাপে পড়ার পর দ্বিতীয় ও তৃতীয় সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সেই লড়াইয়ের নেতৃত্বে ছিলেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণিজাদুতে তৃতীয় সেশনের প্রথম ঘন্টাতে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। তবে ততক্ষণে ২৭০ রানের বড় লিড নিয়ে নিয়েছে স্বাগতিকরা। হারারে টেস্টে প্রথম ইনিংসে ৪১০ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে।

বিস্তারিত...

এমসিসির আজীবন সম্মানী সদস্য তামিম ইকবাল

একসময় ব্যাট হাতে লর্ডসে দুর্দান্ত সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল। প্রায় ১৬ বছর পর সেই ঐতিহাসিক মাঠের সঙ্গেই যুক্ত হলো তাঁর আরেকটি গৌরবময় অর্জন। বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং বর্তমান বিসিবি সভাপতি তামিম এবার মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সম্মানী সদস্যপদ লাভ করেছেন।

বিস্তারিত...

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ৫০ ওভারও খেলতে পারল না বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে দেড়শর আগেই গুটিয়ে গেছে বাংলাদেশ। মুমিনুল হকের ৬০ রানের ইনিংসের পরও ১৪০ রানে শেষ টাইগারদের ইনিংস। হারারে টেস্টের প্রথম দিনে ভালো অবস্থান থেকে দ্রুত চাপে পড়ে গেল বাংলাদেশ।

বিস্তারিত...

ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড। বেলফাস্টে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৩৪ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

বিস্তারিত...

শেফালির ঝড়ে ভারতের কাছে হার বাংলাদেশের

একটি ক্যাচ মিস কখনো কখনো পুরো ম্যাচের গতিপথ বদলে দেয়। ভারতের ইনিংসের প্রথম ওভারেই সেই সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে উইকেটরক্ষক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হাত ফসকে বেরিয়ে যায় শেফালি ভার্মার সহজ ক্যাচ। সেই জীবন পেয়েই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন ভারতীয় ওপেনার।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪