বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে গণপিটুনিতে উজ্জ্বল (৩০) নামের এক ডাকাত নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার কাশিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে আদাবাড়িয়া ইউনিয়নের খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাড়িতে ডাকাতদল হামলা চালায়। এসময় তারা বাড়ির লোকজনকে মারধর করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দেন। এতে উজ্জ্বল মারা যান। ডাকাত দলের অন্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, আটক রাজীব ওরফে রাজু মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা। নিহত উজ্জ্বল বাউফল উপজেলার বাসিন্দা। লুটকৃত টাকা ও স্বর্ণালঙ্কার চক্রের সদস্য বাচ্চুর কাছে আছে। তিনি কালাইয়া ইউনিয়নের বাসিন্দা।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা