| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ার পরমাণু স্থাপনায় ইউক্রেনের হামলা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ০৬:২১:৫৪:পূর্বাহ্ন  |  ২৩৬৯২৩০ বার পঠিত
রাশিয়ার পরমাণু স্থাপনায় ইউক্রেনের হামলা
ছবির ক্যাপশন: রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। 

বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক আছে।

এ ছাড়া লেনিনগ্রাদ অঞ্চলের উস্ত-লুগা বন্দরের একটি জ্বালানি রপ্তানি টার্মিনালেও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগে। স্থানীয় গভর্নর জানান, অন্তত ১০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) উভয় পক্ষকেই পারমাণবিক স্থাপনাগুলো ঘিরে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

এদিকে, রোববার ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণার (১৯৯১) বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কিয়েভ পৌঁছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।

জেলেনস্কির প্রধান সহযোগী আন্দ্রিয় ইয়েরমাক টেলিগ্রামে লিখেছেন,  ইউক্রেনের স্বাধীনতা দিবসে বন্ধু রাষ্ট্রগুলোর সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানাডা সবসময় আমাদের পাশে থেকেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪