| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকসু নির্বাচনে লড়বেন ময়মনসিংহের সৃজিতা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ১২:২৭:১৮:অপরাহ্ন  |  ১৬২৮২১৭ বার পঠিত
ডাকসু নির্বাচনে লড়বেন ময়মনসিংহের সৃজিতা
ছবির ক্যাপশন: ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে লড়বেন ময়মনসিংহের সৃজিতা এহসান

ময়মনসিংহ প্রতিনিধি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ময়মনসিংহের কৃতি শিক্ষার্থী সৃজিতা এহসান।

আগামী (৯ সেপ্টেম্বর )অনুষ্ঠিতব্য এ নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন কোন রাজনৈতিক দলের ব্যানারে নয়, বরং শিক্ষার্থীদের স্বার্থকেই প্রাধান্য দিয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুদ্রণ ও প্রকাশনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৃজিতা এহসান রবিবার বিকালে প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানান, “আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই এবং রাজনৈতিক উচ্চাভিলাষ থেকেও প্রার্থী হইনি। ভোটের আগে ফুলঝুরি ছোড়া আর অহিংসার গান গেয়ে জয় পাওয়া যায়, কিন্তু সেসব কাগজেই থেকে যায়। আমি যেহেতু সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছি সেহেতু কোনো গালভারি বক্তব্য দিয়ে লাভ নেই। তবে অন্যান্য সদস্যদের সাথে কাজের সমন্বয় করে শিক্ষার্থীদের দাবি আদায়ই হবে আমার মূল উদ্দেশ্য।"

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থাকার কারণে তিনি শিক্ষার্থীদের নানা সমস্যা খুব কাছ থেকে উপলব্ধি করার সুযোগ পেয়েছেন। “রাজনৈতিকভাবে সম্পৃক্ত না হলেও ক্যাম্পাসের রাজনীতির গতিপ্রকৃতি সম্পর্কে আমার সুস্পষ্ট ধারণা আছে। আমি বিশ্বাস করি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ থেকে শুরু করে শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায়ে আমি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবো।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে স্বচ্ছ, নিরপেক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সৃজিতা এহসান যোগ করেন, “শিক্ষার্থীরা একীভূত হয়ে নিজেদের সমস্যার সমাধানে এগিয়ে এলে ডাকসু আবারও হতে পারে শিক্ষার্থীদের প্রকৃত কণ্ঠস্বর। আমি সেই কণ্ঠস্বরকে জোরালো করতেই প্রার্থী হয়েছি।”


রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪