| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাঘাটায় কবর থেকে ১৮ কঙ্কাল চুরি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ১৫:০৮:৩২:অপরাহ্ন  |  ১৩৭১৪১৮ বার পঠিত
সাঘাটায় কবর থেকে ১৮ কঙ্কাল চুরি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের দুটি গ্রামে কবর থেকে ১৮টি মানুষের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

রোববার (২৪ আগস্ট) দিনভর একের পর এক কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি স্বজন ও এলাকাবাসীর নজরে আসে।

ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। কবরস্থানগুলোতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।

কচুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতের আঁধারে কচুয়া সরদারপাড়া ও আখকচুয়া এলাকার কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি হয়েছে। এর মধ্যে কচুয়া সরদারপাড়া থেকে সাতটি এবং আখকচুয়া এলাকা থেকে ১১টি কঙ্কাল নেওয়া হয়েছে।  

এক রাতে এতগুলো কঙ্কাল চুরি হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কবরের কঙ্কাল রক্ষায় স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪