| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হেফাজত আমিরের সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদ নেতারা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ১৮:৩৭:৩৮:অপরাহ্ন  |  ১৬২৬৪৫৬ বার পঠিত
হেফাজত আমিরের সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদ নেতারা
ছবির ক্যাপশন: হেফাজত আমিরের সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদ নেতারা

চট্টগ্রাম প্রতিনিধি: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতারা সাক্ষাৎ করেছেন। রোববার বিকালে ফটিকছড়ি বাবু নগর মাদ্রাসায় তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, আব্দুজ জাহের, জসিমউদদীন আকাশ, চট্টগ্রাম মহানগর গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক শাহ আলম, উত্তর জেলার সাবেক সদস্য সচিব হাসান তারেক, সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম রুবেল, পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

এর আগে দুপুরে হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফী এবং জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত ও হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা খলীল আহমেদ কুরাইশীয়ের সঙ্গে সাক্ষাৎ।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আমরা চট্টগ্রাম এসেছিলাম সাংগঠনিক কাজে। সাংগঠনিক কাজ শেষে আমরা হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফী এবং আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করি এবং বিকালে হেফাজতে ইসলামের আমির শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করি।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪