| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৫ ইং | ০৫:৫১:৪০:পূর্বাহ্ন  |  ১৫৮০২৮৫ বার পঠিত
সড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: সড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সুবর্ণচরের পরিস্কার রাস্তার মাথা-হাদার দোকান পরিষদ সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়ন ৫নং ওয়ার্ড নুর ইসলাম মিয়ার বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী নুর ইসলাম জানান, সকালে বাড়ির পাশে গাছ লাগাতে এসে তিনি লোকটিকে পড়ে থাকতে দেখেন।প্রথমে তিনি ভারসাম্যহীন ব্যক্তি ভেবে কাছে আসেননি, দীর্ঘ সময় সাড়া শব্দ না পেয়ে কাছে এসে দেখেন  অজ্ঞাত নামা ব্যক্তি লাশ পড়ে আছে। বিষয়টি তিনি প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রতিনিধিকে জানান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এসে থানা পুলিশকে খবর দেন। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, মারা যাওয়া ব্যক্তির বয়স ৫৫ বছর হতে পারে। তাঁর পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। লাশে গলায় ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে । তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে।

ওসি শাহীন মিয়া আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪