| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শব্দদূষণের অভিযোগে ময়মনসিংহে ১০ গাড়িকে ১২,৫০০ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৫ ইং | ০৯:৪৫:২১:পূর্বাহ্ন  |  ১৬০৯৩১৯ বার পঠিত
শব্দদূষণের অভিযোগে ময়মনসিংহে ১০ গাড়িকে ১২,৫০০ টাকা জরিমানা
ছবির ক্যাপশন: শব্দদূষণ নিয়ন্ত্রণ আইনে ১০ গাড়িকে ১২,৫০০ টাকা জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ লঙ্ঘনের দায়ে ১০টি গাড়িকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ১৫টি হাইড্রোলিক হর্ন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ময়মনসিংহ জেলার রহমতপুর বাইপাস এলাকায় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রুকন মিয়া। এছাড়া ময়মনসিংহ জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে শব্দদূষণবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪