| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৫ ইং | ০৬:৩৯:২৭:পূর্বাহ্ন  |  ১৫৭৯৫৭১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ হোসেন রাসেল (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশহর এলাকায় মল্লিকা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাসেল আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আশুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মোতালিব। দূর্ঘটনায় নিহত রাসেল ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন।

নিহত পরিবার ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রাসেল মোটরসাইকেলে করে কাউতলী থেকে সুলতানপুর যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা তার সহযাত্রী তপু (২৮) আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, ‘দুর্ঘটনায় একজন ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। 



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪