| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন লক্ষ্মীছড়ির অর্ণিতা মহাজনের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৫ ইং | ০৮:১৭:৫৭:পূর্বাহ্ন  |  ১৫৯৪১৭৬ বার পঠিত
জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন লক্ষ্মীছড়ির অর্ণিতা মহাজনের
ছবির ক্যাপশন: জাতীয় সংগীতে প্রথম স্থান অর্জন

খাগড়াছড়ি প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল পর্বে প্রথম স্থান অর্জন করেছেন খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির কন্যা অর্ণিতা মহাজন। গণসংগীতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তিনি হয়ে উঠেছেন লক্ষ্মীছড়ির গর্ব।

অর্ণিতা লক্ষ্মীছড়ি উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থী এবং স্থানীয় ব্যবসায়ী প্রমতোষ মহাজনের কন্যা। শনিবার (২৩ আগস্ট) সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনালে ৮টি বিভাগের প্রতিযোগীদের সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্বিতার পর তিনি এ সাফল্য অর্জন করেন।

প্রথমে রাঙামাটি সরকারি কলেজে কলেজ পর্যায়ে দেশাত্মবোধক (একক) ও গণসংগীতে (দলীয়) প্রথম হন অর্ণিতা। জেলা পর্যায় ও চট্টগ্রাম সরকারি কলেজে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযোগিতায়ও তিনি সাফল্য ধরে রাখেন। জাতীয় পর্যায়ে ফাইনালে গণসংগীতে প্রথম স্থান অর্জন করে চূড়ান্ত বিজয়ী হন তিনি।

ফাইনাল পর্বে বিচারক হিসেবে ছিলেন ফেরদৌসী আরা, অনিমা রায়, ইথুন বাবু ও মৌসুমী চৌধুরী প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সাফল্যের অনুভূতি জানাতে গিয়ে অর্ণিতা বলেন, “জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা মোটেও সহজ ছিল না। সৃষ্টিকর্তার কৃপা, মা-বাবার দোয়া ও শিক্ষকদের সহায়তায় এই গৌরব অর্জন সম্ভব হয়েছে।” বর্তমানে তিনি রাঙামাটি সরকারি কলেজে প্রাণিবিদ্যা বিভাগে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪